superadmin
প্রকাশ : Apr 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাত বিভাগে সমাবেশ করবে জামায়াতসহ ১১ দল

নিজস্ব প্রতিবেদক : দেশের ৭ বিভাগে ভিন্ন ভিন্ন দিনে সমাবেশ করার কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
আগামী ১৬ মে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করবে ১১ দল। এরপর ১৩ জুন চট্টগ্রামে, ২০ জুন খুলনায়, ২৭ জুন ময়মনসিংহ, ১১ জুলাই রংপুর, ১৮ জুলাই বরিশাল ও ২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে তারা।
আজ বৃহস্পতিবার মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিঁয়াজো কমিটির সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিঁয়াজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, আজকে আমাদের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এসব কর্মসূচি ঘোষণা হয়েছে। জেলাভিত্তিক ১১ দলের সিনিয়র নেতারা সফর করবেন, এ সময় আমাদের জেলা পর্যায়ে লিয়াজোঁ কমিটি গঠন করা হবে। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা হবে। সবশেষে অক্টোবরে আমরা ঢাকায় একটা বড় সমাবেশ করবো।
তিনি আরও বলেন, সরকার প্রশাসনে অনেক বেশি দলীয়করণ করছে। নিয়োগ বাণিজ্য, স্থানীয় নির্বাচন না দিয়ে নিজেদের লোকজনকে পদে বসাচ্ছে। আমরা দেশবাসীকে সচেতন করছি। জনগনের সমস্যা সমাধানের জন্য আমরা নিয়মতান্ত্রিকভাবে জনগনকে নিয়ে রাজপথে আন্দোলন করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দীন আহমেদ, বিডিপির মহাসচিব নিজামুল হক নাঈম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান সহ ১১ দলের শীর্ষ নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

1

সিরাজগঞ্জে আট বছরেও আলোর মুখ দেখেনি উল্লাপাড়া বিমানবন্দর

2

লোডশেডিং ঘিরে অঘটনের শঙ্কা ॥ রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রের

3

বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর

4

ফুলবাড়ীতে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বিদেশি মদ জব্দ

5

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

6

ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

7

বিএনপির পরবর্তী চেয়ারম্যান কি তারেক রহমান? আলোচনায় গঠনতন্ত্র

8

ইরান যুদ্ধে আরব আমিরাতের শেয়ারবাজারে মূলধন কমেছে ১২০ বিলিয়ন

9

আরও বিক্ষোভকারী হত্যা করলে ইরানকে ‘কঠোর আঘাত’ করার হুমকি ট্র

10

ফুলবাড়ীতে যৌন উত্তেজক সিরাপ জব্দ

11

খুলশীতে ৪ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দম্পতি ॥ পুলিশের নজরে মাদক

12

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে সুখবর, দ্রুত স্বাভাবিক হচ

13

রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

14

যশোরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

15

টহলরত পুলিশের ওপর সশস্ত্র হামলায় ৫ পুলিশ গুলিবিদ্ধ

16

দিল্লিতে গোয়েন্দা নজরদারি ও জিজ্ঞাসাবাদের মুখে বৈষম্যবিরোধী

17

কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে

18

পার্বতীপুরে গৃহবধূ শেফালী হত্যার অভিযোগ ॥ স্বামীসহ স্বজনদের

19

ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাত কত দিন টেনে নিতে পারবে ইসরায়েল

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন