superadmin
প্রকাশ : Sep 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘লালপরী’ হয়ে আসছেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : পরী কি শুধুই রূপকথার গল্পে থাকে, নাকি আমাদের আশপাশেও ঘুরে বেড়ায়? এমনই এক রহস্যময় প্রশ্ন ছুঁড়ে দিয়ে নতুন নাটক ‘লালপরী’ নিয়ে হাজির হচ্ছেন অর্চিতা স্পর্শিয়া।
এবার নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। জোবায়ের আবীর পিয়ালের পরিচালনায় নির্মিত নাটক ‘লালপরী’তে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লালপরী’র একটি রহস্যময় অফিসিয়াল পোস্টার প্রকাশ করেছেন স্পর্শিয়া।
পোস্টার প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। বিশেষ করে পোস্টারে ফুটে ওঠা পরীর মতো আবহ এবং অভিনেত্রীর রহস্যময় ক্যাপশনকে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
পোস্টারটি শেয়ার করে স্পর্শিয়া লিখেছেন, ‘পরী কি শুধু রূপকথাতেই থাকে? নাকি বাস্তবেও তারা ঘুরে বেড়ায় আমাদের আশেপাশেই?’
তার এই প্রশ্নই যেন ‘লালপরী’র গল্প নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিয়েছে। তবে ‘লালপরী’ নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার মধ্যেই একটি বিষয় পরিষ্কার করেছেন স্পর্শিয়া।
তিনি বলেন, ‘‘লাল পরী’ কোনো সিনেমা বা ওয়েব ফিল্ম নয়, এটি একটি নাটক। নাটকটিতে আমার বিপরীতে সহ-শিল্পী হিসেবে রয়েছেন ফররুখ আহমেদ রেহান।’ 
গল্পের বিষয়বস্তু নিয়ে জানতে চাইলে আপাতত বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী। তিনি বলেন, ‘গল্পের বিষয়ে এখনই কিছু বলা যাবে না। কারণ মাত্রই আমাদের ‘ফাস্ট লুক’ রিলিজ হয়েছে। ট্রেলার প্রকাশের পরই হয়তো গল্প নিয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’ 
ফাস্ট লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্পর্শিয়ার নতুন চরিত্র ও নাটকটির আবহ নিয়ে প্রশংসা করছেন অনুরাগীরা। তবে ‘লালপরী’র গল্পের আসল চমক জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে ট্রেলার প্রকাশ পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ৩ উপজেলার যোগাযো

1

লোডশেডিংয়ে বাড়ছে আলু পচন, হিমাগারে বাড়তি খরচ !! বিপাকে কৃষক

2

চট্টগ্রামে সাকিব হত্যা: ৪৮ ঘণ্টায় গ্রেপ্তার ৮

3

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

4

নাটোরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,

5

২০২৫ সালে দুর্নীতিতে ১৩তম, স্কোর বাড়লেও অবনমন এক ধাপ

6

সিএমপি’র নিজস্ব জনবলে চলবে ট্রাফিক ব্যবস্থাপনা

7

৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্র

8

অন্তত ৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

9

জনবল সংকটে খুঁড়িয়ে চলছে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্স

10

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

11

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

12

রান্নায় অতিরিক্ত তেলের ব্যবহার: বাড়ছে জটিল ও অজানা রোগের ঝুঁ

13

অনলাইন ক্লাসের প্রয়োজনীয় অ্যাপস

14

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের নবনির্বাচিত কমি

15

চাঁপাইনবাবগঞ্জে পেশাজীবী দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

16

অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল চলবে সাড়ে ৩টা পর্যন্ত

17

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের বৈঠক

18

রাজধানীতে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে বিস্ফোরণ: শিশুসহ দ

19

বেসরকারি সংস্থা পপিতে চাকরির সুযোগ

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন