superadmin
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ আটক ১

ইয়ানূর রহমান : যশোরের শার্শায় ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিসিং নেটসহ রফিক পশারী (৬১) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকা রবিবার সকালে তাকে পুলিশ প্রহরায় যশোর আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টা ১৫ মিনিটে উপজেলার বাগুড়ী-বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে থেকে তাকে আটক করেন শার্শা থানা পুলিশ। আটককৃত রফিক পশারী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া গ্রামের মৃত হোসেন আলী পশারীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার এসআই মোস্তাক আহামেদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল শার্শা উপজেলার বাগুড়ী এলাকার বেলতলা বাজারস্থ ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকার তল্লাশি করে ৫টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১৮৮ বান্ডিল বিদেশি ফিসিং নেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নেটের মধ্যে ছিল-৮০ বান্ডিল এলিফ্যান্টা ফিসিং ট্যাকল, ৬৮ বান্ডিল কিরিন ফিসিং ট্যাকল এবং ৪০ বান্ডিল গোল্ড কাপ ব্র্যান্ডের ফিসিং নেট। তবে অভিযানের সময় প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক পালিয়ে যায়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, উদ্ধারকৃত ফিসিং নেট ও ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ২৫৮২ প্

1

সিরাজগঞ্জে বোরো ধানের গলাপচা রোগে দিশেহারা কৃষক

2

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দম’

3

গাজীপুরে জাল ডি.সি.আর. (ডুপ্লিকেট কারেন্ট রেকর্ড) ব্যবহার কর

4

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও তিন শিশুর মৃত্যু

5

মুন্সীগঞ্জ সংবাদপত্র পরিষদের আত্মপ্রকাশ

6

প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন মেসি

7

জ্বালানিসংকটে গাজার আল-আওদা হাসপাতালে সেবা স্থগিত; ধুঁকছে উপ

8

কঠোর নিরাপত্তায় রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে রাশমিকা-বিজয়

9

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল:

10

ঢাবির অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর

11

প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট নেতাদের সৌজন্য সাক্ষাৎ

12

বেগম জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা এখন জাইমা রহমানের ভরসা: এক নিঃস্

13

সারাদেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

14

স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কোনো খেল

15

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৪ ক্যাটাগরির পদে চাকরি, আবেদন সময় ব

16

গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয় - এ টি

17

এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার সিলেবাস প্রকাশ

18

নতুন ফিচার আনছে জেমিনি

19

চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তার বেহাল দশা, ভোগান্ত

20
ফটোকার্ড বানাতে ক্লিক করুন