প্রিন্ট এর তারিখঃ Nov 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2026 ইং
ডুমুরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : খুলনার ডুমুরিয়ায় তৃণমূল পর্যায়ে তরুণদের ক্রীড়া প্রতিভার বিকাশ ও খেলাধুলার প্রসারে নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার।
বক্তব্যে এবং সমাপনী আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার বলেন, তৃণমূল পর্যায়ের উদীয়মান শিশু-কিশোর ও তরুণদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশ এবং তাদের সুস্থ সংস্কৃতি চর্চায় ফিরিয়ে আনতে নতুন কুঁড়ি স্পোর্টস অনন্য ভূমিকা রাখবে। এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসনসহ সব পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
সভায় অন্যান্য বক্তারা নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির আওতায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক প্রতিযোগিতা আয়োজন, প্রতিভাবান অ্যাথলেটদের সুনির্দিষ্ট তালিকা তৈরি এবং খেলাধুলার উপযুক্ত পরিবেশ সুনিশ্চিত করার বিষয়ে আলোকপাত করেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, ডাক্তার আরাফাত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাংবাদিক শেখ মাহতাব হোসেন, শেখ জাহিদুর রহমান বিপ্লব, এস রফিক, সুব্রত ফৌজদার, চেয়ারম্যান হুমায়ুন কবির বুলু, মোসলেম আলী, শিক্ষক ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়াবিদ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা