প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সভাপতি সোহাগ আরেফিন, সাধারণ সম্পাদক আবদুল কাদের রাজু
চট্টগ্রাম সংবাদদাতা : উৎসবমুখর, আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) নির্বাচন। সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য এবং প্রাণবন্ত উপস্থিতিতে নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নির্বাচন উপলক্ষ্যে গত ৩০ অক্টোবর শুক্রবার নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়। এসময় সংগঠনের সদস্যরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সংগঠনের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ, সহ-সভাপতি আমিনুল হক শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আর মিলন ও রিদুয়ান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ-অর্থ সম্পাদক সাহেদুর রহমান মোর্শেদ, দপ্তর সম্পাদক সাফায়েত মোরশেদ, প্রচার সম্পাদক রতন বড়ুয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুল সিফাতউল্লাহ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোহাম্মদ জুয়েল সিকদার, সমাজকল্যাণ সম্পাদক এস নেজাম উদ্দীন কাদেরী, সাংস্কৃতিক সম্পাদক গিয়াস উদ্দিন টিটু, ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান, আপ্যায়ন সম্পাদক আছহাব উদ্দিন হিরো, নারী বিষয়ক সম্পাদক শরীফুন নাহার হ্যাপী, কার্যনির্বাহী সদস্য মো. রিয়াজ উদ্দিন।
নবনির্বাচিত নেতৃত্বের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিকরা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, অধিকার প্রতিষ্ঠা, ঐক্য সুদৃঢ়করণ এবং সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, চট্টগ্রাম প্রতিদিনের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা ও দৈনিক সময়ের কাগজের আঞ্চলিক সম্পাদক নূর মোহাম্মদ রানা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইঁয়া, ফুলকলি লিমিটেড-এর জিএম এম এ সবুর, দৈনিক চট্টগ্রাম পোস্ট-এর সম্পাদক মোহাম্মদ আইয়ুব।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্বাচন চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও পেশাগত সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা