প্রিন্ট এর তারিখঃ Sep 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 26, 2026 ইং
লৌহজংয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

শেখ মোঃ সোহেল রানা : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিরঅংক বাজারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বেজগাঁও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মালিরঅংক বাজারে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজারের দোকান দোকানে লিফলেট বিতরণ, জমে থাকা পানি ফেলা দেওয়া ও ব্যবসা প্রতিষ্ঠানে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করার অনুরোধ জানানো হয়। এছাড়া রাস্তার পাশে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক চোকদার, বেজগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু তাহের মৃধা, মালিরঅংক বাজার সভাপতি হাজী মোঃ মন্টু বেপারী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হামিদুল হক, বেজগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ ইসমাইল হোসেন মোল্লা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য লিজা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা