প্রিন্ট এর তারিখঃ Sep 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 16, 2026 ইং
যশোরে আওয়ামীলীগ ও যুবলীগ নেতা আটক

ইয়ানূর রহমান : যশোরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাটির মোমেল হোসেন ও রুপদিয়ার যুবলীগ নেতা বিপুল।
গত রোববার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মোমেল হোসেনকে যশোর শহরের আর এন রোড এলাকা থেকে এবং বিপুলকে রুপদিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের আটক করা হয়েছে। আটককৃত দু’জনকে গত সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা