প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2026 ইং
বগুড়ায় রাজশাহী কৃষি ব্যাংকের ডিজিএমকে ফুলেল শুভেচ্ছা

মুহাম্মাদ আবু মুসা : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এর দক্ষ, কর্মঠ ও কর্মীবান্ধব ব্যাংকার এবং গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কৃতি সন্তান রুহুল আমিন রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল রাকাব গাবতলী উপজেলা কল্যাণ সংসদের পক্ষ থেকে আনন্দঘন পরিবেশের মাধ্যমে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ডিজিএম রুহুল আমিন রুবেল ব্যাংকের বগুড়া উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক (জেডএম) হিসেবে যোগদান করায় কর্মকর্তা কর্মচারীরা গর্বিত। নতুন কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া রুহুল আমিন রুবেল এর বলিষ্ঠ নেতৃত্বে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বগুড়া উত্তর জোন আরো এক ধাপ এগিয়ে যাবে বলে রাকাব গাবতলী উপজেলা কল্যাণ সংসদের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন।
ডিজিএম রুহুল আমিন রুবেল জানিয়েছেন, ব্যাংকের সংশ্লিষ্ট বিষয় এবং গ্রাহক সেবা আরো বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা