প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 27, 2026 ইং
ফুলবাড়ীতে শিক্ষিত যুবকদের দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : গতকাল রবিবার সকাল ১০টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে সীমান্ত এলাকায় বসবাসরত বেসামরিক শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফুলবাড়ী ব্যাটেলিয়ান (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি। উক্ত প্রশিক্ষণে সর্বমোট ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফুলবাড়ি ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ-উজ-জামান বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের কল্যাণে বিজিবি নিয়মিত মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ত্রাণ বিতরণ, দুর্যোগে সহায়তা, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, শীতবস্ত্র বিতরণ এবং শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হলো।
এই প্রশিক্ষণ নিয়ে সীমান্তে বসবাসরত শিক্ষিত বেকার যুবকেরা আত্মনির্ভরশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা