প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে উপজেলার মামুদনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কৃষক দলের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি। উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, মামুদনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালেদ মাহবুব রাসেল, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির, উপজেলা ওলামা দলের সভাপতি আবু বকর সিদ্দিক, তাঁতি দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, মামুদনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা