প্রিন্ট এর তারিখঃ May 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 22, 2026 ইং
মুকসুদপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক আরিফ-উজ-জামান

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যিদ উদ্দিন আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ তুষার আহম্মেদ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম, নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী ও মোচনা ইউনিয়ন পরিষদের সদস্য মাহফুজুর রহমান মাহফুজ প্রমুখ।
উপজেলার মোচনা ইউনিয়নের কঠুরিকান্দা বটতলা হতে ডুমুরিয়া বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় ৩ হাজার সুপারি গাছ রোপণ করা হয়। এরপর জেলা প্রশাসক আরিফ-উজ-জামান নওহাটা এ আর এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। যেখানে তিনি শিক্ষার্থীদের নিয়মিত ও মনোযোগীভাবে পড়াশোনা করার পরামর্শ দেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা