প্রিন্ট এর তারিখঃ May 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 3, 2026 ইং
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ১ মে আন্তর্জাতিক মহান মে দিবস পালন করেছে।
গত শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর মোটর শ্রমিক ইউনিয়ন ১১৬৭ ফুলবাড়ি স্ট্যান্ড কমিটি একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ফুলবাড়ী উপজেলা স্ট্যান্ড কমিটির কার্যালয়ে এসে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার বক্তব্য রাখেন দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী স্ট্যান্ড কমিটির সাধারণ সম্পাদক এটিএম মাহবুবুল আলম বুলবুল, অন্যতম সদস্য মেহেদুল ইসলাম, মমতাজ আলী চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের স্ট্যান্ড কমিটির সভাপতি মহসিন আলী সরকার।
অপরদিকে সকাল সাড়ে ৯টায় জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাসান, বিএনপি নেতা মর্তুজা হক অস্টিন, মোখলেসুর রহমান নবাব প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দোকানদার-কর্মচারী-শ্রমিক ইউনিয়নের সভাপতি ও রাজনীতিবিদ হামিদুল হক।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা