প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 30, 2026 ইং
দিনাজপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিবেশ অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মূসা পিপিএম ও জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আসিফ ফেরদৌস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন এবং প্রজেক্টরের মাধ্যমে দিবসটির কার্যক্রম তুলে ধরেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।
জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক প্রভাতী রাণীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর চেম্বার অব কর্মস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক, দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার, কোষাধ্যক্ষ রজত কুমার বসাক, দিনাজপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আতিকুর রহমান নিউ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ জিন্নাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, বিআরটিএ দিনাজপুর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা কমলা কান্ত রায় প্রমুখ। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময়বাংলা