চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দল সিআরবি সদর দপ্তর শাখা আয়োজিত গত শনিবার চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে হ্যাভেন সিটিতে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুল ইসলাম মামুন। সিআরবি সদর দপ্তর শাখার সদস্য সচিব এটিএম সোহেল রানার সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম বাবু। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আলী আফতাব, মিঠু, মুজিব হোসেন সোহেল মাহমুদসহ বিভিন্ন শাখা কমিটির সভাপতি, সম্পাদক, নেতৃবৃন্দ প্রমুখ। এসময় সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান, গণতন্ত্রের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মমিনুল ইসলাম মামুন।



































































