Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
চট্টগ্রাম

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীর কাছে যা যা চাইলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা

by Newseditor March 16, 2026
by Newseditor March 16, 2026

রূপম ভট্টাচার্য, চট্টগ্রাম ব্যুরো : বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে মহাসড়কে ওজন স্কেল, নিত্যপণ্যের উৎপাদন, চাহিদা ও আমদানির সঠিক তথ্য, ডলারের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জাহাজের ভাড়া বৃদ্ধি, আয়কর সমস্যা, চাঁদা, ঘুষসহ নানা বিষয়ে সহায়তা চেয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
গতকাল রোববার দুপুরে খাতুনগঞ্জ পাইকারি বাজারে দ্রব্যমূল্যের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় তারা এসব বিষয়ে কথা বলেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুস সালাম সওদাগর বলেন, আমরা চাই মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান হোক। কোনো কারণে যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে আমদানি নির্ভর দেশ হিসেবে আমাদের খাদ্য সরবরাহ পরিস্থিতি মারাত্মক সংকটে পড়বে। অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ বাড়বে। সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে সকল ভোগ্যপণ্যের ডিউটি হ্রাস ও এলসি সুবিধা সহজীকরণ করতে হবে। ব্যাংক সুদ ও অন্যান্য চার্জ বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা যৌক্তিক মুনাফা অর্জন করতে পারছেন না। খেলাপি ঋণ, মন্দ ঋণ, ব্যাংক দেউলিয়াত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। সহজ ঋণপ্রাপ্তি এবং সুদহার সিঙ্গেল ডিজিটে আনতে হবে। ভোগ্যপণ্যের বাজার আমদানি নির্ভর। পাইকারি বাজারে নিয়ন্ত্রণ শব্দটি হালকা বেমানান। পাইকারির চেয়ে খুচরা বাজারে সরকারি নজরদারি বাড়াতে হবে। মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য ও মেয়াদ থাকায় তদারকি সহজ হবে। পণ্যের দামে অস্থিরতা দেখা দিলে খাতুনগঞ্জকে দোষারোপ করা হয়। ব্যবসায়ীরা সীতাকুন্ড মহাসড়কে ওজন স্কেল, সীমান্তে চোরাচালান, বন্দরের মাশুল আকস্মিক পরিবর্তনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরলেও কোনো প্রতিকার পাওয়া যায় না। আয়কর প্রদানে জটিলতা, অডিট নিয়ে তীব্র হেনস্তার অভিযোগ আছে। অনেক লোকসান হলেও বছর বছর আয়কর দিয়ে আসছেন ব্যবসায়ীরা। তারপরও হয়রানির শিকার হচ্ছেন। আমরা স্বতঃস্ফূর্ত রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের অর্থনীতি বেগবান করতে চাই। আমরা বিশ্বাস করি, বিগত ফ্যাসিস্ট আমলের ধ্যান ধারণা, বৈষম্যমূলক আচরণ পরিহার করে বর্তমান সরকার ব্যবসায়ীদের মূল সমস্যা চিহ্নিত করে তা সমাধানে দ্রুত পদক্ষেপ নেবে।
সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, কিছু কিছু ক্ষেত্রে খুচরা বাজারে দ্রব্যমূল্য দ্বিগুণ। এখানে ৯০ টাকা কেজি আদা বিক্রি হয়েছে, বাইরে বিক্রি হয়েছে ১৮০ টাকা। ফল আমদানিতে ১ কেজিতে ১৪০ টাকা ডিউটি মার্জিন পড়ে যায়। ১০০ শতাংশ মার্জিন দিতে হয় এলসিতে। গত বৃহস্পতিবার ডলার ছিল ১২২ টাকা ২০ পয়সা, আজ তা ১২৩ টাকা ২০ পয়সা। ব্যাংকের প্রতিও নজরদারি করতে হবে। আয়কর প্রচন্ড নিপীড়ন করে। আয়কর হিসাবে টার্নওভার ধরে নিঃস্ব করে ফেলছে। পুরোনো কাপড়ে ৩ হাজার লাইসেন্স দেয় ৫০ হাজার টাকা। এটা দুই লাখ টাকায় উন্নীত করতে হবে। ভোক্তা অধিকার পুলিশ নিয়ে এসে ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগ করলে অনেক ব্যবসায়ী পালিয়ে যেতে চায়। খাতুনগঞ্জে সিন্ডিকেট বলে কিছু নেই। এক টাকা লাভ করলে অনেক টাকা। ইমপোর্ট পারমিশন (আইপি) তদারকি করলে আমাদের জন্য ভালো হয়। চাহিদা কতটুকু দরকার, পারমিশন কতটুকু পাচ্ছে। যে যা চায় তাকে পারমিশন দিয়ে দিচ্ছে। চাল কত লাখ টন লাগবে? ১০ লাখ টন। আইপি দিচ্ছে ১২-১৫ লাখ টন। আইপি আনলিমিটেড বাংলাদেশে। এটা কন্ট্রোলে রাখা গেলে সব ব্যবসায়ীরা সাসটেইন করতে পারব।
সিনিয়র সহ-সভাপতি আহমদ রশীদ আমু বলেন, আয়করের যন্ত্রণা এমন ছোট্ট, মাঝারি, বড় ব্যবসায়ীদের দ্বৈবচয়ন বলে অডিটে ফেলে। কর নিল ১ লাখ টাকা, ঘুষ নিলে ৩ লাখ টাকা। ব্যবসায়ীরা কর দিতে রাজি আছে। আশা করি, আপনার নলেজে আছে। আমরা দ্রব্যমূল্য বাড়ানোর কোনো পদক্ষেপ খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিতে দেব না। আমরা এটা নিশ্চয়তা দিতে চাই। সরবরাহ বেশি থাকলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। চাহিদা বেশি হলে দাম কমিয়ে রাখার সুযোগ নেই। এটা থিওরি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আগামী রমজানে দাম বাড়াতে দেব না। আমরা পাহারাদারের ভূমিকা পালন করবো। আপনি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বিষয়টি দয়া করে দেখুন।
সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, দ্রব্যমূল্য নিয়ে বারবার বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর দোষ বর্তায়। কেন জিনিসপত্রের দাম বাড়ছে? চট্টগ্রামে এখন তেলের প্রডাকশন কম। তেলের সিংহভাগ প্রোডাকশন ঢাকায়। বছরে ৬৫-৬৮ লাখ টন গম আমদানি করতে হয়। চাল ১০-২০ লাখ টন আমদানি করতে হয়, অনেক সময় ৫ লাখ টনে হয়ে যায়। মসুর ডাল প্রায় ৫ লাখ টন লাগে। মটর হয়তো ৫ লাখ টন লাগে। প্রায় সময় দেখা যায়, আমাদের সাথে ভুল বোঝাবুঝি হচ্ছে। দেশে উৎপাদন, চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য দরকার।
২০-২৫ বছর আগে খাতুনগঞ্জে দেশের ৭০-৭৫ শতাংশ আমদানি হতো। এখন ২৫-৩০ শতাংশে ঠেকেছে। এটা বাস্তব। চট্টগ্রামে চিনিসহ অনেক কারখানা বন্ধ। এখন অপরিশোধিত চিনি এনে উৎপাদন করতে হয়। যুদ্ধের কারণে টনপ্রতি ৩০ ডলার ফ্রেইট (ভাড়া) বেড়েছে। গমের দাম, চালের দাম বাড়েনি। কিন্তু যে পণ্য সামনে আসবে সেগুলোর দাম অবশ্যই বাড়বে। ডলারের দাম বেড়েছে ১ টাকা, কেজিতে কত টাকা ইফেক্ট হয়। প্রতিটি মাদার ভ্যাসেলে ৭-১০ লাখ ডলার ডেমারেজ যাচ্ছে। এটা কিন্তু কেউ হিসাব করে না। আয়কর এটা হিসাব করে না। ওরা এটা মানতে চায় না। এটাতে কস্টিং বাড়ে। অনেক দিন পর গণতান্ত্রিক সরকার এসেছে। আমরা আশাবাদী। রাজনৈতিক স্থিতিশীলতা হচ্ছে পূর্বশর্ত। অনাকাঙ্খিত বিষয় চাঁদা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুধু ১৩ টন। ৮-১০ বছর ধরে বলতে বলতে শেষ চেষ্টা করেছি ব্যবসায়ীরা। ডোর টু ডোর ঘুরছি। কেউ সমাধান দিতে পারছে না। ওজন স্কেলের কারণে প্রতি কেজিতে ১ টাকা বাড়ছে। গত বছর বিভিন্ন কারণে ব্যবসা খারাপ হয়েছে সবাই জানে। আয়কর অফিস বলছে, ট্যাক্স বাড়াতে হবে ১০ শতাংশ। বাস্তব সমস্যাগুলো সদয় দৃষ্টিতে দেখবেন।
আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় মীর মো. সাজ্জাদ উল্ল্যাহ, এসএম সেলিম, ফরিদুল আলম মহিউদ্দিন, রাশেদ আলী, আকবর আলী, রাইসুল ইসলাম, সাঈয়েদ মুহাম্মদ আলী, রাশেদ পারভেজ, সালাউদ্দীন চৌধুরী, মো. শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

চট্টগ্রামের দর্শনার্থীদের ডাকছে ফয়’স লেক

March 16, 2026

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র...

March 16, 2026

চট্টগ্রামে সাংবাদিকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে

March 16, 2026

রেলওয়ে শ্রমিক কর্মচারী দল সিআরবি সদর দপ্তরে ইফতার...

March 16, 2026

ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যে বিলুপ্তপ্রায় প্রাণীদের শেষ আশ্রয়স্থল

March 9, 2026

ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী...

March 5, 2026

ডাকাতি মামলার আসামির পক্ষপাতিত্বের অভিযোগ যমুনা ওয়েলের বাঘাবাড়ি...

March 5, 2026

অর্থনীতিতে নারীদের অন্তর্ভুক্ত করা ছাড়া জাতীয় প্রবৃদ্ধি অর্জন...

March 3, 2026

অবশেষে বরখাস্ত আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা যমুনা...

March 3, 2026

এলজিইডিতে দুদকের অভিযান ॥ নথি তলব

March 3, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত