মোঃ জাহাঙ্গীর হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গত মঙ্গলবার বেলা ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর সভাপতিত্বে ল্যাম্প হাসপাতাল আয়োজিত কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি) এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিনিউ ও গ্লোবাল এ্যফেয়ার্স কানাডা এর আর্থিক সহায়তায় সাপোরটিভ এ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুথ- সেক্সুয়াল রিপ্রোডাকক্টিভ হেল্থ এন্ড রাইটস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান তার বক্তব্যে বলেন, কিশোর-কিশোরীদের আবেগিক ও মানসিক স্বাস্থ্য, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বাল্যবিবাহ রোধের প্রতি উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক লুৎফুল বিন ফারুক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন যেমন- সংস্থার মিশন-ভিশন, উদ্যোগসমূহ এবং প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মএলাকা, লক্ষ্যিত স্টেকহোল্ডার এবং সকল বিষয় বিস্তারিত তুলে ধরেন। সঞ্চালনা ও উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন যথাক্রমে শাহানা ইয়াসমিন টেকনিক্যাল কো-অর্ডিনেটর-জেন্ডার ও মোসলেম উদ্দীন, টেকনিক্যাল কোঅর্ডিনেটর-(উপজেলা ম্যানেজার)।
আলোচনা-সভায় সম্মানিত অতিথির বক্তব্যে পরিবার পরিকল্পনা দিনাজপুর এর উপ-পরিচালক এটি এম নজমূল হুদা বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য একটি জাতীয় সমস্যা। জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও বক্তব্য রাখেন জাকিরুল ইসলাম সহ-পরিচালক, পরিবার-পরিকল্পনা, ডাঃ মোঃ রেজাউল করিম-এ্যসিসট্যান্ট ডিরেক্টর ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন, মোঃ হাসানুর বান্না, ইউএফপিও, তারা প্রত্যেকেই কিশোরবান্ধব সেবা, স্কুলভিত্তিক সেশন, প্যারেন্টিং সেসন, পিয়ার এডুকেটর প্রশিক্ষণ এবং কমিউনিটি প্রচার- এগুলো বিস্তারিতভাবে উপস্থিতদের সামনে উপস্থাপন করেন।



































































