রতন বড়ুয়া, চট্টগ্রাম সংবাদদাতা : ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। ফুলের হাসি ফাউন্ডেশনের উদ্যোগে ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়।
ফুলের হাসি ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম নাসরিন তমা ও শিক্ষার্থী পারুল বেগমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন হাফেজ মারুফ। শুরুতে কোরান খতম দেয়া হয়।
ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তসলিম হাসান হৃদয়ের সভাপতিত্বে এবং স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলের হাসি ফাউন্ডেশনের উপদেষ্টা মানবিক ব্যক্তিত্ব এম এ সবুর, ফুলের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মো. কামাল, লাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জহির উদ্দিন বাবর, হোপ রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সাল মুন, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য সাংবাদিক রতন বড়ুয়া, অপারেজয় বাংলাদেশ এর চট্টগ্রাম ইনচার্জ জিনাত আরা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন চৌধুরী, সিআইডি জয়নাল হোসেন, ব্রাইট সাকসেস স্কুল এন্ড কলেজের পরিচালক আবদুল্লাহ আল নোমান, হোসেন, সুমন চৌধুরী, নয়ন খান, মিম আক্তার, কেয়া মনি, টি আই সৌরভ, সুবর্ণা, মেহেদী প্রমুখ।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সম্মান দেয়ার মালিক মহান আল্লাহ। তিনি বাদশাকে ফকির আর ফকিরকে বাদশা করেন। সমাজের মানুষ যদি যার যার অবস্থান হতে ছোট ছোট কর্মসূচীর মাধ্যমে মানবিক হয়ে আগামীর নতুন প্রজন্মকে উদার, সৎ ও মানবিক হওয়ার শিক্ষা দিতে পারে তাহলে এই সমাজ পরিবর্তন হবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
বিশেষ অতিথি এম এ সবুর বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষা কেবল চলতে ফিরতে প্রয়োজন হয়; কিন্তু নৈতিক, সামাজিক ও মানবিক শিক্ষায় শিক্ষিত না হলে সমাজ সংস্কারে এর প্রভাব পড়বে না। প্রতিটি পরিবার থেকে মানবাধিকার নিশ্চিত করতে হবে। মানবতায় সবাইকেই সাধ্যমতো এগিয়ে আসতে হবে। সভাপতি তসলিম হাসান হৃদয় বলেন, ফুলের হাসি ফাউন্ডেশন কর্তৃক পুরো মাসব্যাপী বিভিন্ন ধাপে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের এ কর্মসূচী চলমান থাকবে।
পরিশেষে সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে সকল মানবিক কর্মকান্ডে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মারুফ।



































































