সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকায় শিমুলবাড়ী সরকারপাড়ায় ২০২১ সালে গড়ে ওঠে একটি মাদ্রাসা। হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসাটিতে এখন শিক্ষার্থী সংখ্যা একশোতে ছুঁই ছুঁই। ক্যাডেট মাদ্রাসাটিতে ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। প্রতিষ্ঠানটির মানোন্নয়নে একাডেমিক শিক্ষার পাশাপাশি নুরানী, নাজরা ও হিফজ বিভাগে শিক্ষা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে ২০২১ সাল থেকে শিক্ষার্থীদের দেকভাল করে আসছি। এমতাবস্থায় ৪ জন শিক্ষক-শিক্ষিকা দিয়ে পাঠদান করে আসছি। প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামো উন্নয়নে প্রয়োজন আর্থিক ও কারিগরি সহায়তা। সেই সাথে আবাসিক শিক্ষার্থীদের জন্য ওয়াক্তিয়া নামাজঘর এবং বর্ষাকালে পুকুরের বাউন্ডারি সংস্কার করা প্রয়োজন। যদি সমাজের বিত্তবান সরকারি ও বেসরকারি এবং দাতা সংস্থার সহযোগিতা পাওয়া যায়, তাহলে প্রতিষ্ঠানের পাঠদানে সুশৃঙ্খল পরিবেশ অব্যাহত থাকে।
তিনি আরো বলেন, আমিসহ স্বপ্ন ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সহযোগিতায় নিজস্ব জায়গায় যতদূর করতে পেরেছি।
মাদ্রাসার সভাপতি লাজু ইসলাম জানান, স্বদ্যোগে পরিচালিত অত্র মাদ্রাসাটির সংস্কার ও বিভিন্ন সরঞ্জামাদি প্রয়োজন।
সেক্রেটারি মোঃ তুহিন ইসলাম বলেন, অভিভাবকদের সামান্য সহযোগিতায় দেকভাল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা।
আলাপকালে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলের সহকারী শিক্ষক ফরিদুল ইসলাম, আরব আলী, মিনারা বেগম, নারজু বেগম প্রমুখ।



































































