টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবা কার্যক্রম, কৃষি ও মৎস্য খাতের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, কৃষি কর্মকর্তা পৃতিশ চন্দ্র পাল, থানা পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মাসুম, সাধারণ সম্পাদক আবু বাকার মাঝি, সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংবাদিক সুমন হাওলাদার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি মো. জাহিদ হাসান। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনসাধারণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।



































































