সীমান্ত রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জেলার জলঢাকায় স্থানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী নির্বাচন পরবর্তী সময়ে তার নির্বাচনী এলাকায় কুশল বিনিময় করেন।গতকাল সোমবার মীরগঞ্জ বাজার, শিমুলবাড়ী রাজারহাটসহ অনেক বাজারে মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি আমার নির্বাচনী এলাকাকে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সাজাবো। যেন সকল মানুষ ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সচেষ্ট থাকে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মীসহ জলঢাকা উপজেলার জেলা কর্মপরিষদ সুরা সদস্য মোঃ সাদের ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদ প্রমুখ।



































































