ডেস্ক রিপোর্টঃ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বাদে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ জয়ী না হওয়ায় তিনিই একমাত্র সংসদ সদস্য হিসেবে দলটির পক্ষ থেকে শপথ নেন।
আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে। দেশের ইতিহাসে প্রথম নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীদের কোনও প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাচ্ছেন।
দলের অন্য নেতাদের সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। তবে নির্বাচনে জোনায়েদ সাকি বাদে কেউ জয়ী না হওয়ায় একমাত্র সংসদ সদস্য হিসেবে দলটির পক্ষ থেকে তিনি শপথ নেন।
এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে জয়ী দলের সদস্যরাসিইসির কাছে শপথ গ্রহণ করেন সকাল ১০টা ৪০ মিনিটে। যদিও সংবিধান সংস্কারের শপথ করেননি বিএনপি।
এরপরই জামায়াতে ইসলামীর নেতারা আসতে শুরু করেন জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে। এ সময় শপথ নেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের নির্বাচনে জয়ী অন্য নেতারা। এরপর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ শপথ গ্রহণ করতে আসেন তৃতীয় ধাপে।
সংবিধান অনুযায়ী স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নতুন সংসদ সদস্যের শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়েছে সিইসিকে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ জন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর গেজেট গত শুক্রবার প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল মতে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে ২০৯টিতে জয় পায়। ফলে দলটি আবারও সরকার গঠন করে রাষ্ট্রক্ষমতায় যাচ্ছে ২০ বছর পর। এছাড়া ৬৮টি আসনে জয়লাভ করে জামায়াতে ইসলামী। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি আসনে জয়ী হয়েছেন।



































































