নিজস্ব প্রতিবেদকঃ “আমি আপনাদের কথা দিয়েছিলাম, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমি সবসময় আপনাদের সাথে থাকবো। সেই প্রতিশ্রুতি থেকে আমি একটুও সরে যাইনি।“ – আজ রোববার ভ্যারিফাইড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এমনটাই জানালেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমি নিপীড়িত মানুষের পক্ষে থাকবো। অধিকার বঞ্চিতদের স্বার্থে দৃঢ়ভাবে লড়ে যাবো।
বাংলাদেশের সংকটের কথা বলতে গিয়ে জামায়াত আমির আরও বলেন, প্রতিটি সংকটে ও দুঃসময়ে আমাকে সবসময়ে আপনাদের পাশে পাবেন, ইনশাআল্লাহ।



































































