মোঃ আশরাফুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ গতকাল সোমবার কুড়িগ্রামে তাঁর শেষ দিনের গণসংযোগ কার্যক্রম সম্পন্ন করেছেন। তিনি সকাল থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁর আগামী পরিকল্পনা প্রণয়ন করে পরে এক বিশাল গনমিছিল নিয়ে শহর প্রদক্ষিন করেন। পরে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
গণসংযোগকালে সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনরুদ্ধার করাই বিএনপির প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, কুড়িগ্রামের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে।
গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ দিনের এ কার্যক্রম ঘিরে এলাকায় উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।



































































