মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের নির্বাচনী জনসভায় কালীগঞ্জ বাজার ব্যবসায়ীরা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জনসভায় অংশগ্রহন করেছে।
গতকাল সোমবার বিকাল ৩ ঘটিকার সময় কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ বাজার ব্যবসায়ীদের নেতৃত্ব দেন মোঃ ইউসুফ মিয়া, মোঃ সজিব মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সুমন, মোঃ রাজিব মিয়া, মোঃ মনির হোসেন, মোঃ হেলাল উদ্দিন, বিধু ঘোষ, মোঃ দুলাল হোসেন প্রমূখ। একটি বিশাল মিছিল কালীগঞ্জ বাজার ঘুরে কালীগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছায়। তখন নেতৃবৃন্দরা বিএনপির মনোনীত এ কে এম ফজলুল হক মিলন এর সাথে ফুল দিয়ে সৌজন্য বিনিময় করেন, এবং জনসভায় অংশগ্রহন করেন। আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এ কে এম ফজলুল হক মিলন কে বিজয়ী করতে কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়েছে।



































































