নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে আগুন লেগে এক নারী ও তার এক বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। গত সোমবার ভোর ৪টার দিকে ঝাউপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে গুরুদাসপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো.আতাউর রহমান জানিয়েছেন।
মৃতরা হলেন, ওই এলাকার ঝান্টু প্রমাণিকের স্ত্রী আতিয়া খাতুন (৩০) ও তার মেয়ে রওজা খাতুন।
আতাউর জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আমরা গিয়ে দেখি, ঝান্টুর বাড়িঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। পরবর্তীতে মা-মেয়ের পোড়া মরদেহ উদ্ধার করে গুরুদাসপুর থানায় হস্তান্তর করি।’
এ অগ্নিকাণ্ডে পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।



































































