মোঃ মুক্তাদির হোসেন : আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের পক্ষে নির্বাচনী প্রচারণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপির নেতৃত্বে কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘরে ঘরে গিয়ে মা-বোনসহ সকলের কাছে লিফলেট বিতরণ করা হয়। এরপর তিনি বিএনপির মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের জন্য দোয়া চাওয়ার মাধ্যমে প্রচারণাসহ ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
ভোট প্রার্থনার পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দেয় – “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”, “ভোট দিবো কিসে ধানের শীষে,” “মিলন ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন “, “লাগারে লাগা ধান লাগা”, “১২ তারিখ সারা দিন ধানের শীষে ভোট দিন”, “তারেক জিয়ার সালাম নিন ধানের শীষে ভোট দিন”, “মাগো আপনার একটি ভোটে মিলন ভাই যাবে জিতে”, “মা বোনদের বলে যাই, ধানের শীষ প্রতীকে ভোট চাই”, “ভুলিনি ৭১ দেখেছি ২৪ আমরা সবাই মিলে মিশে ধানের শীষে দিবো ভোট”, “ভিন্ন মত ভিন্ন পথ ধানের শীষে একমত”



































































