মোঃ নুরে আলম বিপ্লব, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংসদীয় আসন ০৩, ০৪ ও ০৫ এর দলনেতা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুন অর রশীদ নির্বাচিত হয়েছেন। এতে নবীনগরে বিএনপি নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উল্লাস লক্ষ্য করা গেছে। এছাড়াও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা।
এ ব্যাপারে কে মামুন অর রশিদ প্রথম সূর্যোদয়কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দল আমাকে যথেষ্ট মূল্যায়ন করেছে। মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। আমি যেন আমার দায়িত্ব সঠিক ও যথাযথভাবে পালন করতে পারি।



































































