Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়সর্বশেষ সংবাদ

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে : প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ

by Newseditor January 11, 2026
by Newseditor January 11, 2026

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে একটি বড় সংখ্যক পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস এ সিদ্ধান্তের কথা জানান। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, বৈঠকে নির্বাচন প্রস্তুতি, সমতা ভিত্তিক মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড), গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, ইভারস আইজাবস বৈঠকে জানিয়েছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ইউরোপীয় ইউনিয়ন ঐতিহাসিক হিসেবে দেখছে। এ কারণেই তারা বড় আকারের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন অনেক দেশেই নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না; কিন্তু বাংলাদেশের সঙ্গে তাদের বড় বাণিজ্যিক অংশীদারত্ব রয়েছে এবং বাংলাদেশকে তারা ঘনিষ্ঠ বন্ধু দেশ হিসেবে বিবেচনা করে।
প্রেস সচিব জানান, শেখ হাসিনার প্রায় সাড়ে ১৬ বছরের শাসনামলে ইউরোপীয় ইউনিয়ন একবারও বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায়নি। ইভারস আইজাবস মনে করেন, আগের তিনটি সংসদ নির্বাচন বিশ্বাসযোগ্য হয়নি। তবে এবার নির্বাচনকে ঘিরে সর্বত্র ইতিবাচক মনোভাব ও উৎসাহ দেখা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেছেন।
ব্রিফিংয়ে জানানো হয়, বৈঠকে আওয়ামী লীগ বা দলটির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে গণভোট বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের এই কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ’ ভোট গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে প্রয়োজনীয় ও কাঙ্ক্ষিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
প্রেস সচিব বলেন, ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। তারা বড় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য অংশীজনদের সঙ্গেও কথা বলবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে আসন্ন নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ ও উৎসবমুখর।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। তিনি উল্লেখ করেন, দেশের সর্বত্র এখন নির্বাচনের জোয়ার চলছে।
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, দেশের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা থাকবে। এসব ক্যামেরা একটি কেন্দ্রীয় অ্যাপের মাধ্যমে উপজেলা, জেলা, বিভাগ ও ঢাকা থেকে সরাসরি মনিটর করা যাবে। সব কেন্দ্রেই থাকবে সিসিটিভি ক্যামেরা। দ্রুত পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী থাকবে র‌্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকার আইনগত মতামত নিয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, শীর্ষ আইন বিশেষজ্ঞরা লিখিতভাবে জানিয়েছেন-এ বিষয়ে কোনো আইনগত বাধা নেই। তাই সরকার এ বিষয়ে প্রচার ও জনসচেতনতা কার্যক্রম চালাবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য একটি বড় স্বীকৃতি।
তবে বড় চ্যালেঞ্জ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচারের কথা উল্লেখ করেন অধ্যাপক ইউনূস।
তিনি বলেন, পতিত স্বৈরাচারের সমর্থকেরা নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করতে পারে। এসব মোকাবিলায় নিরাপত্তা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, নারী ও তরুণদের মধ্যে ভোট নিয়ে উচ্চমাত্রার উৎসাহ দেখা যাচ্ছে। ফলে আসন্ন নির্বাচনে ভালো ভোটার উপস্থিতির আশা করছে সরকার।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ঢাকায় ফ্লাইট সংকট ॥ ছয়দিনে বাতিল...

March 5, 2026

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

March 5, 2026

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

March 5, 2026

আগামী সপ্তাহের শুরুতে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

March 5, 2026

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

March 5, 2026

ঈদুল ফিতরে টানা সাতদিনের ছুটি ঘোষণা

March 5, 2026

ইরানকে দুর্বল করতে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত ফাঁস করলো...

March 5, 2026

রমজানে দাঁতের যত্ন

March 5, 2026

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রোনালদো

March 5, 2026

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

March 5, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত