Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়বাংলাদেশসর্বশেষ সংবাদ

দুর্যোগপ্রবণ অঞ্চলে জলবায়ু সহনশীল আবাসন চান প্রধান উপদেষ্টা

by Newseditor September 28, 2025
by Newseditor September 28, 2025

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য টেকসই ও স্বল্পমূল্যের আবাসন গড়ে তুলতে জাতিসংঘের হ্যাবিট্যাট সংস্থাকে (ইউএন হ্যাবিটেট) বাংলাদেশে তাদের উপস্থিতি বাড়ানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে জাতিসংঘ হ্যাবিট্যাটের আন্ডার-সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিচালক আনাক্লাউদিয়া রোসবাখের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে দ্রুত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণভিত্তিক আবাসন সমাধান এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলোর টেকসই বাসস্থানের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
ড. ইউনূস জাতিসংঘ হ্যাবিট্যাটকে নদীভাঙন, ঘূর্ণিঝড় ও বন্যাপ্রবণ এলাকাগুলোর জন্য প্রেক্ষাপটভিত্তিক, বহুমুখী আবাসন মডেল তৈরির পরামর্শ দেন।
তিনি বলেন, প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড় ও নদীভাঙনে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়। এসব মানুষের জন্য জরুরি ভিত্তিতে টেকসই ও স্বল্পমূল্যের বাসস্থানের সমাধান প্রয়োজন। তিনি নতুন ধরনের নকশা প্রস্তাব করেন, যেন ঘরের ছাদ নৌকার মতো ব্যবহার করা যায়।
‘ছাদের নকশা এমনভাবে করুন যেন বন্যার সময় সেটি নৌকায় পরিণত হয়’-বলেন তিনি।
শহরাঞ্চলের বস্তি, ফাভেলা ও অনানুষ্ঠানিক বসতিতে আবাসন, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সমন্বিত সমাধান বের করার জন্যও তিনি সংস্থাটির প্রতি আহ্বান জানান। নারীবান্ধব আবাসন নকশার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমাদের নকশা এমন হতে হবে যেন নারীদের জীবন আরও সহজ হয়।
বৈঠকে বাংলাদেশের এক দশমিক এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য টেকসই বাসস্থানের জরুরি প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। নিউইয়র্কে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলনে জাতিসংঘ হ্যাবিট্যাটকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান তিনি।
এছাড়া জাতিসংঘ হ্যাবিট্যাটের ওয়ার্ল্ড আরবান ফোরামের মাধ্যমে জলবায়ু সহনশীল ও স্বল্পমূল্যের আবাসনবিষয়ক একটি বৈশ্বিক নকশা প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা যেতে পারে বলে প্রস্তাব করেন ড. ইউনূস। প্রস্তাবটিকে স্বাগত জানান আনাক্লাউদিয়া রোসবাখ।
তিনি বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের আমন্ত্রণের প্রতি ইতিবাচক সাড়া দেন এবং নিউইয়র্কের রোহিঙ্গা সম্মেলনে অংশ নেওয়ার আগ্রহ জানান।
রোসবাখ বলেন, বৈশ্বিক জলবায়ু সংকটের অগ্রভাগে থাকা দেশ হিসেবে বাংলাদেশে জাতিসংঘ হ্যাবিট্যাটের কার্যক্রম আরও জোরদার করা জরুরি।
তিনি বাংলাদেশকে আগামী ১৭ থেকে ১৯ অক্টোবর ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ‘জিরো ওয়েস্ট ফোরাম’ ও আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় পরবর্তী জাতিসংঘ হ্যাবিট্যাট ওয়ার্ল্ড আরবান ফোরামে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
বর্জ্য ব্যবস্থাপনাও আলোচনায় গুরুত্ব পায়। জাতিসংঘ মহাসচিবের জিরো ওয়েস্ট অ্যাডভাইজরি বোর্ডের সদস্য হিসেবে ড. ইউনূস নগর ও বস্তি উভয় জায়গায় বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই প্রযুক্তির ওপর জোর দেন।
রোসবাখ ধাপে ধাপে আবাসন উন্নয়ন, উন্নত নগর পরিকল্পনা এবং আবাসন উদ্যোগে ক্ষুদ্রঋণের সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় ঢাকায় ফ্লাইট সংকট ॥ ছয়দিনে বাতিল...

March 5, 2026

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

March 5, 2026

শেয়ারবাজারে ব্যাপক দরপতন

March 5, 2026

আগামী সপ্তাহের শুরুতে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

March 5, 2026

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

March 5, 2026

ঈদুল ফিতরে টানা সাতদিনের ছুটি ঘোষণা

March 5, 2026

ইরানকে দুর্বল করতে যুক্তরাষ্ট্রের নতুন চক্রান্ত ফাঁস করলো...

March 5, 2026

রমজানে দাঁতের যত্ন

March 5, 2026

হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠের বাইরে রোনালদো

March 5, 2026

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

March 5, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত