Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

      অর্থনীতি

      আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও…

      অর্থনীতি

      আগামী ১১-১২ ফেব্রুয়ারি সকল ব্যাংক বন্ধ

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

      অর্থনীতি

      আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও…

      অর্থনীতি

      আগামী ১১-১২ ফেব্রুয়ারি সকল ব্যাংক বন্ধ

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
অর্থনীতিজাতীয়সর্বশেষ সংবাদ

সংরক্ষণের অভাবে প্রতি বছর মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল

by Newseditor September 23, 2025
by Newseditor September 23, 2025

নিজস্ব প্রতিবেদক : যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফসল। অথচ এ ব্যাপারে সরকারের তেমন পরিকল্পনা নেই। এমন পরিস্থিতিতে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে অধিক লাভ। উপজেলা পর্যায়ে হিমাগার, প্রি-কুলিং ও আধুনিক সংরক্ষণ অবকাঠামো গড়ে তোলা না হলে কৃষকের এই লোকসান দিন দিন আরো বাড়বে। তাতে বড় ক্ষতির মুখে পড়তে পারে জাতীয় অর্থনীতিও। দেশের উত্তরাঞ্চলে প্রতি বছর শুধু আলু, আম ও সবজিই সাত থেকে আট লাখ টন নষ্ট হয়। টাকার অঙ্কে যা আড়াই হাজার কোটি টাকা। তাছাড়া ওই অঞ্চলে গড়ে ২৫ শতাংশ সবজি পচে যায় কিংবা কম দামে বিক্রি হয়। প্রতিবছর শীতকালীন সবজি পাঁচ থেকে আট লাখ টন উৎপাদন হয়। টাকার অঙ্কে সবজির লোকসানের পরিমাণ দাঁড়ায় ২৫০ থেকে ৮০০ কোটি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের উত্তরাঞ্চলে প্রতিবছর গড়ে আলু উৎপাদন হয় ২২ লাখ টন। তার মধ্যে মৌসুমে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টন আলু পচে যায়। প্রতি কেজি ১৫ টাকা করে ধরলেও ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৭০০ থেকে ৭৫০ কোটি টাকা। আমের ক্ষেত্রেও একই রকম লোকসানের হিসাবটা।
নওগাঁয় গত মৌসুমে প্রায় ৪ দশমিক ৫ লাখ টন আম ফললেও সংরক্ষণ সুবিধার অভাবে তার ১ দশমিক ৩ থেকে ১ দশমিক ৫ লাখ টন নষ্ট হয়ে যায়। ৪০ টাকা করে কেজি ধরলেও ক্ষতি দাঁড়ায় ৬০০ কোটি টাকা।
রংপুরের হাঁড়িভাঙা আমও ফলনের ১০-১৫ শতাংশ পচে যায়। টাকার অঙ্কে যা প্রায় ৩৬০ কোটি। অথচ দেশের খাদ্য নিরাপত্তার জন্য আলু, পেঁয়াজ, লিচু, আম সবই গুরুত্বপূর্ণ। কিন্তু সংরক্ষণ ব্যবস্থার ঘাটতির কারণে কৃষক লোকসান গুনছে আর আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা ওই ফসল মজুত করে দাম নিয়ন্ত্রণ করে লাভ তুলছে। পরিস্থিতি উন্নয়নে উপজেলা পর্যায়েও ছোট-মাঝারি হিমাগার জরুরি।
সূত্র জানায়, দেশে মৌসুম শেষে সংরক্ষণের জায়গা না থাকায় একসঙ্গে বাজারে বিপুল পরিমাণ আলু আসে। তখন দাম অর্ধেকে নেমে যায়। একই চিত্র পেঁয়াজ, আম কিংবা লিচুর বেলায়ও। উৎপাদনে শীর্ষে থেকেও সংরক্ষণের অভাবে কৃষক প্রতিবারই লোকসান গুনছেন। মূলত সংরক্ষণ ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে আলু, আম ও সবজি নষ্ট হচ্ছে। রাতদিন পরিশ্রম করে কৃষক ক্ষতির মুখে পড়লেও আড়তদার ও মধ্যস্বত্বভোগীরা লাভ তুলছে। আড়তদার ও বড় ব্যবসায়ীরা হাজার হাজার টন আলু বা পেঁয়াজ হিমাগারে রাখার জন্য আগাম বুকিং দিয়ে রাখে। ফলে কৃষকরা শেষ মুহূর্তে জায়গা পায় না। আর যারা পায় তাদের অনেক বেশি ভাড়া দিতে হয়। এর সঙ্গে পরিবহন খরচও রয়েছে। তাতে কৃষকের লোকসান আরো বাড়ে। আর মৌসুম শেষে ওই আড়তদাররাই ধীরে ধীরে বাজারে আলু বা পেঁয়াজ ছাড়ে এবং দাম নিয়ন্ত্রণ করে। আর কয়েক গুণ বেশি লাভ তোলে তারা। দেশে যারা বড় আড়ত চালায় তারাই মূলত দাম ঠিক করে। কৃষক ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে কম দামে কৃষিপণ্য বিক্রি করতে বাধ্য হয়।
সূত্র আরো জানায়, এদেশের কৃষক বাঁচাতে হলে শুধু হিমাগার নয়, পুরো বাজার ব্যবস্থাকেই ঢেলে সাজাতে হবে। সবচেয়ে বড় ঘাটতি হলো উপজেলা পর্যায়ে ছোট আকারের হিমাগার ও প্রি-কুলিং সুবিধা না থাকা। আলু, আম, সবজি ওসব ফসলের জন্য গ্রেডিং, প্যাকহাউস আর আধুনিক কোল্ডচেইন থাকলে কৃষককে মৌসুম শেষে লোকসান গুনতে হবে না। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণের সংস্কারও জরুরি। বর্তমানে আড়তদার ও পাইকাররা কোল্ডস্টোরের বড় অংশ অগ্রিম ভাড়া নিয়ে মজুত করে রাখে। ফলে তারা ইচ্ছামতো বাজারে পণ্য ছাড়ে এবং দাম নিয়ন্ত্রণ করে। এই একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি তত্ত্বাবধানে স্বচ্ছ হিমাগার বরাদ্দ ব্যবস্থা, ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম এবং কৃষক-সহযোগী সমবায় মডেল চালু করা জরুরি। মূলত প্রি-কুলিং, গ্রেডিং, প্যাকহাউস ও কোল্ডচেইন না থাকায় উত্তরবঙ্গের বড় অংশের ফসল ঘাম শুকানোর আগেই মাটিতে মিশে যাচ্ছে।
এদিকে এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, উত্তরবঙ্গে আলু ও আম সংরক্ষণ এবং বাজার নিয়ন্ত্রণে আনতে নতুন হিমাগার স্থাপনের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করা হবে। ২০২৫-২৬ অর্থবছরে ওই প্রকল্পের জন্য প্রায় ২১০ কোটি টাকা রাখা হয়েছে। আর প্রকল্পে বেসরকারি বিনিয়োগকারী অংশগ্রহণ নিশ্চিত করতে করপোরেট ও সমবায় মডেল উভয়ই খোলা রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয় কৃষক সংগঠন ও সমবায় সমিতিকে হিমাগার ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যাতে ফসল সংরক্ষণ ও বাজার ছাড়ের ক্ষেত্রে স্বচ্ছতা আসে। ওই উদ্যোগ বাস্তবায়িত হলে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ ও রংপুরের আলু, আম ও সবজির পোস্ট-হার্ভেস্ট ক্ষতি ২০-২৫ শতাংশ থেকে কমিয়ে ১০-১২ শতাংশ পর্যন্ত আনা সম্ভব হবে। তাতে কৃষকের ক্ষতি কমবে, বাজারে সরবরাহ নিয়ন্ত্রণে আসবে এবং জাতীয় অর্থনীতিতে প্রতিবছর কয়েক হাজার কোটি টাকার সাশ্রয় হবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনটি শর্তে খেলতে রাজি...

February 9, 2026

সংস্কার উদ্যোগ নিয়ে ‘রিফর্ম বুক’ প্রকাশ

February 8, 2026

নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ

February 8, 2026

পাইরেসি হয়ে ইউটিউবে চলছে শুভ-মন্দিরার সিনেমা

February 8, 2026

চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৭

February 8, 2026

আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনীসহ সকল বাহিনী

February 8, 2026

১৪টি বিশাল জনসভায় অংশ নেবেন তারেক রহমান

February 8, 2026

চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

February 8, 2026

রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

February 8, 2026

বার্সেলোনার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়লো মায়ামি

February 8, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত