Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়বাংলাদেশসর্বশেষ সংবাদ

আলু নিয়ে অন্ধকার দেখছেন চাষীরা

by Newseditor August 4, 2025
by Newseditor August 4, 2025

নিজস্ব প্রতিবেদক : আলু নিয়ে বিপাকে চাষী ও হিমাগার মালিকরা। লাভের আশায় অতিরিক্ত আলু চাষ করে এখন কৃষকের মাথায় হাত। চোখে অন্ধকার দেখছেন। কারণ আশানুরূপ দামের পরিবর্তে তাদের এখন মোটা অংকের লোকসান গুনতে হচ্ছে।
গত বছর কৃষক আলুর মূল্য বেশি পাওয়ায় এবার রেকর্ড পরিমাণ এক কোটি ৩০ লাখ টন আলু উৎপাদন হয়েছে। আর চাহিদার তুলনায় ৪০ লাখ টন বেশি উৎপাদন হওয়ায় বর্তমানে আলুর মূল্য অনেক কম। হিমাগার ফটকে এলাকাভেদে প্রতি কেজি আলুর দাম এখন ১৩ থেকে ১৫ টাকা। অথচ প্রতি কেজিতে উৎপাদন কৃষকের ১৭ টাকা খরচ হয়েছে। এর সঙ্গে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়াসহ অন্যান্য খরচ যোগ করলে হিমাগারে সংরক্ষিত আলুর কেজিতে খরচ প্রায় ২৫ টাকা দাঁড়ায়।
বর্তমানে ঠাকুরগাঁওয়ে হিমাগারে সাড়ে ১২ টাকা থেকে পৌনে ১৩ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। আর স্থানীয় বাজারে খুচরা পর্যায়ে ওই আলু ১৫ থেকে ১৮ টাকা দরে বিক্রি হচ্ছে। রংপুরে হিমাগারে প্রতি কেজি আলু ১২-১৩ টাকা এবং খুচরা বাজারে ১৪-১৫ টাকায় বিক্রি হচ্ছে।
মুন্সীগঞ্জে হিমাগার ফটকে ১২-১৩ টাকা আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮-২০ টাকা দরে প্রতি কেজি আলু। যদিও ঢাকায় ২০ থেকে ২৫ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে। অথচ এবার কেজিতে আলুর গড় উৎপাদন খরচ ১৪ টাকা ছিল। তার সঙ্গে হিমাগার ভাড়া যোগ হবে। ফলে সরকারি হিসাবেই প্রতি কেজি আলুতে কৃষক লোকসান গুনছে। আলুচাষী এবং হিমাগার মালিকদের সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে এবার আলুর দামের যে অবস্থা, তাতে অনেক কৃষকই আগামী বছর আলু চাষে বিমুখ হতে পারে। ফলে আলুর দাম আগামী বছর আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গত বছর প্রতি কেজি আলু ৮০ টাকায় বিক্রি হয়েছে। এমনকি এবার মৌসুমের শুরুতে ঠাকুরগাঁওয়ে ৭০ থেকে ৮০ টাকায় প্রতি কেজি আলু বিক্রি হয়েছিল। আর গত বছরের এই সময় আলুর কেজি ছিল ৫৫ থেকে ৬০ টাকা। এবার রাজধানীতে প্রতি কেজি আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তথ্যানুযায়ী গত এক মাসে খুচরা পর্যায়ে আলুর দাম বেড়েছে ১১ দশমিক ১১ শতাংশ। কিন্তু গত বছরের সঙ্গে তুলনা করলে দর ৫৬ দশমিক ৯০ শতাংশ কমেছে।
সূত্র জানায়, দেশে আলুর উৎপাদন বাড়লেও রপ্তানি সেই হারে বাড়ছে না রপ্তানি। বিগত ২০২১ সালে দেশ থেকে ৬৮ হাজার ৭৭৩ টন আলু রপ্তানি হয়েছিল। আর ২০২২ সালে রপ্তানি হয়েছিল ৭৮ হাজার ৯১০ টন আলু। কিন্তু ২০২৩ সালে রপ্তানি কমে ৩৩ হাজার টন দাঁড়ায়। ২০২৪ সালে তা আরো কমে ১২ হাজার ১১২ টন হয়। তবে চলতি বছরে এখন পর্যন্ত ৭০ হাজার টন আলু রপ্তানি হয়েছে। উদ্বৃত্ত থাকায় কৃষক ও হিমাগার মালিকরা আলু রপ্তানি আরো বাড়ানোর তাগিদ দিচ্ছে।
বিদ্যমান পরিস্থিতিতে হিমাগার মালিকদের সংগঠন বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ভর্তুকি দিয়ে আলু কেনার আবেদন করেছে। ওই আবেদনের অনুলিপি অর্থ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়কেও দেয়া হয়েছে।
আবেদনে বলা হয়, কৃষকদের অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হিমাগার ফটকে আলুর ন্যূনতম বিক্রয়মূল্য ২৫ টাকা নির্ধারণ করা জরুরি। পাশাপাশি দেশের ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে দেয়া চালের পাশাপাশি সরকার ১০ কেজি করে আলু দিতে পারে। এটা সরকার ভর্তুকির মাধ্যমে বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারে। বর্তমানে আলুর দাম না পাওয়া এবং সংরক্ষণের অভাবে বিপুল লোকসানের মুখে পড়েছে আলুচাষিরা। সিংহভাগ আলু চাষীই এখন দেনায় পড়েছে। এ অবস্থায় প্রণোদনা, ঋণ মওকুফ এবং আলুর ন্যায্যমূল্য নিশ্চিত হওয়া জরুরি। তা না হলে আলুচাষিদের অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা যাবে না। আর এ বছর আলুর দাম না পেলে আগামীতে আলু চাষ করবেন কম সংখ্যক চাষি। আর যখন আলুর চাষ কম হবে তখন তুলনামূলক দাম বেড়ে যাবে।
এদিকে হিমাগার মালিকরা বলছেন, ৩৫০টির বেশি হিমাগারে সংরক্ষিত প্রায় ৩৫ লাখ টন আলুর ২০ থেকে ৩০ শতাংশ দাম না বাড়লে হিমাগার থেকে খালাস হবে না। ওই সাত থেকে ১০ লাখ টন আলু যেখানে-সেখানে ফেললে পরিবেশ বিপর্যয়ের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হতে পারে। আর আলু এভাবে ফেলে দেয়ার চিত্র দেখলে কৃষকরাও পুরোপুরি ভেঙে পড়বেন। বর্তমানে এলাকাভেদে কৃষকের খরচের তুলনায় কেজিতে ১০-১২ টাকা কমে আলু বিক্রি হচ্ছে। তাতে বড় লোকসানে পড়ছেন কৃষক।
অন্যদিকে এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, টিসিবির মাধ্যমে বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যের জন্য অর্থ বরাদ্দ থাকে। আলুর ভর্তুকি বিষয়ে অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ে সিদ্ধান্তের ওপর ভর্তুকির বিষয়টি নির্ভর করছে।
এ বিষয়ে কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চেনধুরী জানান, কৃষক যাতে তার উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পায় সেজন্য ওএমএসের মাধ্যমে আলু বিক্রির উদ্যোগ নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তাছাড়া কৃষকের আলু কৃষি বিপণন অধিদপ্তর সরাসরি বাজারজাত করবে। সারাদেশে কৃষকের বাজারগুলো সচল করা হবে। সেখানে কৃষকের উৎপাদিত আলু প্রয়োজনে বিনামূল্যে পরিবহনের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। কৃষক যদি দাম না পান, ভবিষ্যতে তারা আলু উৎপাদনে আগ্রহ হারাবেন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে...

March 26, 2026

পদ্মায় বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

March 26, 2026

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত

March 23, 2026

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিলো মার্কিন...

March 23, 2026

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিলো মার্কিন...

March 23, 2026

ফিলিং স্টেশনে পুলিশ চায় মালিকরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

March 23, 2026

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

March 23, 2026

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

March 23, 2026

ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ প্রাণহানি: দুই গেটম্যানের নামে মামলা

March 23, 2026

ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা...

March 23, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত