Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
চট্টগ্রাম

সাতকানিয়ায় জায়গাসংক্রান্ত বিরোধের জেরে শিক্ষককে মারধরের অভিযোগ

by Newseditor June 30, 2025
by Newseditor June 30, 2025

আব্বাস উদ্দিন ইকবাল, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়ায় জায়গাসংক্রান্ত বিরোধের জেরে আবদুর রহমান নামে হাই স্কুলের এক প্রধান শিক্ষককে জনসম্মুখে বেঁধে রেখে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও গত শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
হেনস্তা ও মারধরের শিকার আবদুর রহমান বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই শিক্ষক সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুচির পাড়ার বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শামসু মাস্টারের বাড়ির শামসুল ইসলামের পাঁচ ছেলে মোঃ হানিফ, মোঃ হান্নান, মোঃ সোহাগ, মোঃ ইকবাল, আবু বক্কর, ও আবু বক্করের ছেলে মুসলিম উদ্দিন হিরু।
জানা যায়, দীর্ঘদিন আগে শিক্ষক আবদুর রহমান পরিবারের সঙ্গে আবু বক্করের পরিবারের জায়গাসংক্রান্ত একটি বিরোধ ছিল। সেসময় সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়। এরপর শিক্ষক আবদুর রহমানের ভাই-বোনরা আবু বক্করের পরিবারের কাছে কিছু জায়গা বিক্রি করেছিল। কিন্তু শিক্ষক আবদুর রহমান তার অংশ বিক্রি করেননি। ওই ঘটনার প্রেক্ষিতে গত শুক্রবার রাতে শিক্ষক আবদুর রহমানকে কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট-বাজারের একটি দোকানে ডেকে নিয়ে যান অভিযুক্ত মোঃ হানিফ। পরে সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সব অভিযুক্ত মিলে শিক্ষক আবদুর রহমানকে দোকানের একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বাঁধেন। এরপর তাকে হেনস্তা ও বেধড়ক মারধর করেন।
শিক্ষক আবদুর রহমান বলেন, অভিযুক্তরা সবাই মিলে আমার কাছ থেকে জোরপূর্বক একটি খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিল। আমি স্বাক্ষর না দেওয়ায় অভিযুক্তরা আমাকে জনসম্মুখে একটি দোকানের খুঁটির সঙ্গে বেঁধে প্রথমে হেনস্তা করে। এরপর তারা আমাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা সেখান থেকে আমাকে উদ্ধার করে। তারা আমার চোখে আঘাত করেছে। বর্তমানে আমি দুটি চোখে ভাল করে দেখছি না। মামলা করলে তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ঘটনার অভিযুক্ত মোঃ হানিফের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। পরে অপর এক অভিযুক্ত মুসলিম উদ্দিন হিরু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওর ব্যাখ্যা দিয়ে বলেন, শিক্ষক আবদুর রহমানের সর্বমোট ১২ জন ভাই-বোন। তারা আমাদের কাছে কিছু জায়গা বিক্রি করেছিলেন। তাদের মধ্যে ১০ জন ইতোমধ্যে আমাদের রেজিস্ট্রি করে দিয়েছে। কিন্তু শিক্ষক আবদুর রহমান ওই জায়গায় তার অংশটুকু বিক্রি করেননি। তবে তিনি তার মূল জায়গা থেকে কয়েকগুণ বেশি দখল করে রেখেছেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে তাকে ১০ থেকে ১৫ বার বলেছি। কিন্তু তিনি বিষয়টি কানে নেননি। ঘটনার দিন তিনি দোকানে এসেছিলেন। তখন আমার বাবা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি আমার বাবাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। আমার বাবা আঘাত পাওয়ার পরে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাকে রশি দিয়ে বেঁধে রাখি। পরে তার সঙ্গে আমাদের হাতাহাতি হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। ঘটনার বিষয়ে আমরা প্রাথমিকভাবে তদন্ত করেছি। কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী...

March 5, 2026

ডাকাতি মামলার আসামির পক্ষপাতিত্বের অভিযোগ যমুনা ওয়েলের বাঘাবাড়ি...

March 5, 2026

অর্থনীতিতে নারীদের অন্তর্ভুক্ত করা ছাড়া জাতীয় প্রবৃদ্ধি অর্জন...

March 3, 2026

অবশেষে বরখাস্ত আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা যমুনা...

March 3, 2026

এলজিইডিতে দুদকের অভিযান ॥ নথি তলব

March 3, 2026

চট্টগ্রামের উন্নয়নে আবদুল্লাহ আল নোমানের অবদান চিরস্মরণীয় হয়ে...

March 3, 2026

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিতে আপস নয়...

March 3, 2026

রাউজানে যুবদল কর্মী মজিব হত্যা ; প্রধান আসামি...

March 3, 2026

সাতকানিয়ায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযানে জরিমানা

March 3, 2026

ওস্তাদ অমিতাভ-পায়রা ফাউন্ডেশনের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী...

March 1, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত