Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

      অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জীবনযাপনসর্বশেষ সংবাদ

বাতাস বিশুদ্ধ করতে লাগান ইনডোর প্ল্যান্টস

by Newseditor May 8, 2025
by Newseditor May 8, 2025

লাইফস্টাইল ডেস্ক : যান্ত্রিক শহরের একঘেয়ে জীবন আর ইট-কাঠের জঞ্জালে মানুষ আজ একটু সবুজ খোঁজে। সেই খোঁজেরই এক সুন্দর প্রতিফলন ইনডোর প্ল্যান্ট। অনেকেই এখন নিজের বসার ঘর, শোবার ঘর কিংবা রান্নাঘরের কোণায় টব সাজিয়ে আনছেন জীবনের ছোঁয়া। এক টুকরো প্রাকৃতিক শান্তি যেন ঘরের ভেতরেই। শুধু শখের বশেই নয়, মানসিক প্রশান্তি আর বাসার পরিবেশকে সতেজ রাখতেও ইনডোর গাছ কার্যকর।
গবেষণা বলছে, ঘরে গাছ রাখা মানুষের স্ট্রেস কমায়, মনোযোগ বাড়ায় এবং ঘুমের গুণমান উন্নত করে। সেইসঙ্গে ইনডোর প্ল্যান্ট ঘরের বায়ু পরিশোধনে সাহায্য করে। শোষণ করে কার্বন ডাই অক্সাইড, ছাড়ে অক্সিজেন। তবে ইনডোর গাছ মানেই যে সেটি যে কোনোভাবে রেখে দিলেই হবে, তা নয়। গাছও চায় যত্ন, আদর আর পরিচর্যা। আর এই যত্নটুকু দিতে পারলেই গাছ আপনাকে বিনিময়ে দেবে শান্তির নিঃশ্বাস।
বাংলাদেশের শহরাঞ্চলের আলো-বাতাসে মানিয়ে চলা বেশ কিছু গাছ ইনডোরে ভালো ফল দেয়। মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, স্পাইডার প্ল্যান্ট কিংবা পিস লিলির মতো গাছগুলো খুব সহজেই অল্প আলোতেও বেড়ে ওঠে। কেউ কেউ জানালার পাশে এরেকা পাম রাখছেন, আবার কেউ শোবার ঘরের এক কোণে পাতাবাহার বা অর্কিড। তবে গাছ রাখলেই তো আর দায়িত্ব শেষ নয়। প্রতিদিন গাছের দিকে তাকিয়ে দেখা, পাতাগুলো মুছে দেওয়া, শুকনো ডাল ছেঁটে ফেলা এসবও তো এক ধরনের আবেগের বহিঃপ্রকাশ। পানি দেওয়ার বিষয়েও রয়েছে সচেতনতা। অনেকেই প্রতিদিন গাছে পানি দেন, তবে এটি সবসময় প্রয়োজন হয় না। গাছের গোড়ার মাটি এক ইঞ্চি শুকিয়ে গেলে তবেই পানি দেওয়া উচিত। আর তা দেওয়া উচিত সকাল কিংবা বিকালে, যখন রোদ কিছুটা কমে আসে। আলোও ইনডোর গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অনেক গাছ অল্প আলোতেও টিকে যায়, তবে সপ্তাহে অন্তত কিছু সময়ের জন্য হালকা সূর্যালোক পেলে গাছ সতেজ থাকে। জানালার পাশে রাখা গাছগুলো রোদ পেলে নতুন কুঁড়ি দেয়, আর পাতা থাকে উজ্জ্বল।
টব নির্বাচনেও দরকার সামান্য যত্ন। টবের নিচে যেন পানি বের হওয়ার পথ থাকে, তা নিশ্চিত করা জরুরি। জমে থাকা অতিরিক্ত পানি গাছের শিকড় পচিয়ে ফেলতে পারে। আর মাটির ক্ষেত্রেও নার্সারি থেকে আনা ‘পটিং সয়েল’ ব্যবহার করলে গাছ বেশিদিন সতেজ থাকে। তবে শুধু নিয়ম মেনে পানি বা আলো দিলেই গাছ বড় হয় না। গাছ চায় অনুভব, চায় ঘরের মানুষদের কাছ থেকে কিছুটা স্নেহ। একেকটা পাতা যেন ঘরের একেকটা সদস্য।
কেউ কেউ বলেন, গাছের সঙ্গে কথা বললে গাছ ভালো থাকে। সেটি বিশ্বাস করুক বা না করুক, প্রতিদিন গাছের দিকে তাকানো, পাতায় হাত বুলিয়ে দেওয়া কিংবা নতুন কুঁড়ি দেখে খুশি হওয়াটাই যেন গাছ আর মানুষের সম্পর্কের এক অনন্য রূপ। এই সম্পর্কের মাঝেই গড়ে ওঠে একটা সবুজ ঘর, এক টুকরো প্রাণবন্ত পরিবেশ।
ইনডোর প্ল্যান্ট শুধু শোভাবর্ধক নয়, বরং জীবনের সঙ্গে একটি নিরব ভালোবাসার যোগসূত্র। শহরের কোলাহলে থেকেও যে কেউ চাইলে নিজের চারপাশে কিছুটা নিঃশ্বাস, কিছুটা শান্তি আর একটু মাটি গড়ে তুলতে পারেন, সেটিই প্রমাণ করে এই ছোট্ট গাছগুলো।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

February 19, 2026

সুলভমূল্যে ১০ লাখ পরিবারকে প্রোটিন খাদ্য দেবে সরকার

February 19, 2026

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে: পররাষ্ট্র...

February 19, 2026

মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

February 19, 2026

প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

February 19, 2026

সমন্বিত প্রচেষ্টায় লক্ষ্য অর্জন করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

February 19, 2026

কেমন কাটছে পরীর সংসার

February 19, 2026

রোজায় পানিশূন্যতা এড়াতে যেসব অভ্যাস জরুরি

February 19, 2026

আজ থেকে রমজান মাস শুরু

February 19, 2026

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ

February 19, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত