Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
চট্টগ্রাম

বিশ্ববরেণ্য তবলাগুণী লয়ের জাদুকর ওস্তাদ জাকির হোসেন স্মরণে শ্রুতি অঙ্গনের এয়োদশ জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মিলন

by Newseditor April 13, 2025
by Newseditor April 13, 2025

রতন বড়ুয়া, চট্টগ্রাম : সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক ও মনোজাগতিক মুক্তি অর্জিত হয় এবং বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণে শাস্ত্রীয় সঙ্গীত বা শুদ্ধ সঙ্গীত চর্চা অত্যন্ত জরুরী। গত ১০ এপ্রিল বিকেল ৫টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এয়োদশ জাতীয় উচ্চাঙ্গ সঙ্গীত সম্মিলনের আয়োজন করে শ্রুতি অঙ্গন। পার্থ প্রতিম মহাজন ও মৌসুমী সেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রুতি অঙ্গনের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রশিক্ষক শিল্পী লিটন দাশ। উদ্বোধকের বক্তব্যে খ্যাতিমান বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম বলেন, মানবিক গুণাবলী বিকাশে এবং সুস্থ মানসিকতা সম্পন্ন নতুন প্রজন্ম তৈরি করতে শুদ্ধ সঙ্গীত চর্চা এবং বিত্তবান ও সরকারের পৃষ্ঠপোষকতা অতীব প্রয়োজন।
শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের নবনিযুক্ত সভাপতি সুজিত ভট্টাচার্য দোলন বিগত বছর সংগঠনের প্রয়াত সভাপতি ড. জীবন চন্দ্র পাল, লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহ, আজীবন সদস্য কবিয়াল অশ্বিনী দাশ, ডা. সন্দীপন দাশ ও পূর্বের সভাপতি প্রফেসর বেনু কুমার দে এর সংগঠনে অবদানের কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায়ী ও সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ বলেন, সকল শুদ্ধ সঙ্গীত চর্চারত প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে সকলের সহযোগিতায় বাঁচিয়ে রাখতে পারলে সমাজ ও দেশ সমৃদ্ধ হবে এবং মানবিক গুণসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম। ২য় পর্বের শুরুতে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন এবং সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের রচনায় ও লিটন দাশের সঙ্গীতায়জনে সম্মেলক সঙ্গীত ভৈরব রাগে ‘ভোর হলো ওঠোরে পাখি গান গায় ফুলকলি বাতাসে সুবাস ছড়ায়’, কিরোয়ানী রাগে, ‘কর্ম সাধনায় হও মনোযোগী উদার হৃদয়ে হও জ্ঞান ভোগী’, পন্ডিত ড. স্বর্ণময় চক্রবর্তীর রচনায় ইমন রাগে তারানা এবং লিটন দাশের রচনায় মিশ্র কিরোয়ানী রাগে স্বরমালা পরিবেশন করেন শ্রুতি অঙ্গনের শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন অমর্ত্য চক্রবর্তী। এরপর মিয়াকী মল্লার রাগে ধ্রুপদ পরিবেশন করেন প্রণিতা দেব ও পাখোয়াজে ত্রিদীপ কুমার বৈদ্য। তাদের পরিবেশনা দর্শক মনোযোগ সহকারে শোনেন। ভূপালী রাগে বিলম্বিত একতাল ও ত্রিতাল খেয়াল পরিবেশনরত সম্ভাবনাময় কিশোরী শিল্পী মনস্বিতা চৌধুরী। তাকে তবলায় সহযোগিতা করেন অমর্ত্য চক্রবর্তী। তানপুরায় সহযোগিতা করেন রাজু তালুকদার এবং নিপা দত্ত। তার পরিবেশনায় দর্শকের মাঝে পিনপতন নিরবতা নেমে আসে এবং নিয়মিত রেওয়াজের ছাপ পাওয়া যায়। হারমোনিয়ামে সহযোগিতা করেন তারই সঙ্গীতগুরু শিল্পী লিটন দাশ। এরপর সমবেত উচ্চাঙ্গ নৃত্য ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন সুরাঙ্গন বিদ্যাপীঠ ডান্স একাডেমির ছাত্র-ছাত্রীবৃন্দ। পরিচালনায় ছিলেন নৃত্যশিল্পী হিল্লোল দাশ সুমন। তাদের পরিবেশনায় হল ভর্তি দর্শক মুহুর্মুহু করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন।
চারুকেশী রাগে যন্ত্রসঙ্গীত সারেঙ্গী পরিবেশন করেন ঢাকার শিল্পী শৌণক দেবনাথ ঋক। তাকে তবলায় সহযোগিতা করেন অমর্ত্য চক্রবর্তী এবং প্রাত দাশ। শিল্পীদের পরিবেশনা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।
সমবেত তবলা লহড়া পরিবেশন করেন ‘রেওয়াজের’ ছাত্রছাত্রীবৃন্দ। পরিচালনায় ছিলেন পন্ডিত সুদীপ সেনগুপ্ত। তবলা লহরা পরিবেশনা খুবই পরিচ্ছন্ন ছিল। যার ফলে শ্রোতারা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। এরপর মঞ্চে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান প্রফেসর ড. অসিত রায়। তিনি বিলম্বিত একতাল ও ত্রিতালে কলাবতী রাগে খেয়াল, তারানা, ঝোর, ঝালা পরিবেশন করেন। তবলায় ছিলেন সুমন মজুমদার। হারমোনিয়ামে লিটন দাশ। তার পরিবেশনা এতই উচ্চমার্গীয় ছিল যে কিছুক্ষণ পরপর দর্শকশ্রোতারা করতালির বন্যায় আনন্দে ভাসছিলেন।
তারপর সর্বশেষ সমবেত পটদীপ রাগে খেয়াল পরিবেশন করেন কলাবন্তী সঙ্গীত একাডেমির ছাত্র-ছাত্রীবৃন্দ। পরিচালনায় ছিলেন মিতালী রায়। এত সুন্দর আয়োজনের জন্য দর্শক শ্রুতি অঙ্গনের ভূয়সী প্রশংসা করেন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

চট্টগ্রামের দর্শনার্থীদের ডাকছে ফয়’স লেক

March 16, 2026

চট্টগ্রাম মহাসড়কের পাশে ফিলিং স্টেশনে গাড়ির লাইন, তীব্র...

March 16, 2026

চট্টগ্রামে সাংবাদিকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে

March 16, 2026

রেলওয়ে শ্রমিক কর্মচারী দল সিআরবি সদর দপ্তরে ইফতার...

March 16, 2026

চট্টগ্রামে বাণিজ্যমন্ত্রীর কাছে যা যা চাইলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা

March 16, 2026

ফটিকছড়ির হাজারিখিল অভয়ারণ্যে বিলুপ্তপ্রায় প্রাণীদের শেষ আশ্রয়স্থল

March 9, 2026

ফুলের হাসি স্কুলের বয়স্ক শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী...

March 5, 2026

ডাকাতি মামলার আসামির পক্ষপাতিত্বের অভিযোগ যমুনা ওয়েলের বাঘাবাড়ি...

March 5, 2026

অর্থনীতিতে নারীদের অন্তর্ভুক্ত করা ছাড়া জাতীয় প্রবৃদ্ধি অর্জন...

March 3, 2026

অবশেষে বরখাস্ত আওয়ামী সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা যমুনা...

March 3, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত