Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রমজান মাস উপলক্ষে ব্যাংকের অফিস ও লেনদেন সূচিতে…

      অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
বিনোদনসর্বশেষ সংবাদ

১২ মার্চ মধ্যরাতে আসছে রাফীর ‘আমলনামা’

by Newseditor March 9, 2025
by Newseditor March 9, 2025

বিনোদন ডেস্ক
নির্মাতা রায়হান রাফীর ‘আমলনামা’ এমন এক গল্প, যা সম্পর্কে অল্পবিস্তর প্রায় সবাই জানেন কিন্তু এর রূঢ় দৃশ্য এখনও অদেখা। ফিকশনের আশ্রয় নিয়ে নির্মাতা এবার সেই অদেখা দৃশ্য এবং অনুভূতি সবার সামনে আনার চেষ্টা করেছেন।
‘আমলনামা’র অফিশিয়াল পোস্টার প্রকাশ পায় গত ৩ মার্চ। পোস্টারে সিনেমার চরিত্রের ছবি তো আছেই, কিন্তু তার পেছনে ঝাপসা অক্ষরে লেখা ‘ক্রসফায়ার’, ‘বন্দুকযুদ্ধ’, ‘বিচার বহির্ভূত হত্যাকান্ড’ শব্দগুলো। ধারণা করাই যায় ‘আমলনামা’র গল্পও এগিয়েছে সেই পথেই।
৮ মার্চ প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানেও নানা ইঙ্গিত রয়েছে গল্পটির। ট্রেলারের শেষে ইমরান জামান চরিত্রটির কণ্ঠে শোনা যায়, ‘কাউরে না কাউরে আমার লাগবে, ওপর থেকে প্রেসার আছে’। এছাড়া, ট্রেলারে কিছু বাক্য ব্যবহার করা হয়েছে এমন, ‘মধ্যরাতে সাদা পোশাকে যাদের নিয়ে যায় ধরে’, ‘তাহারা কি সবাই আবার ফিরে আসে ঘরে?’। শুধু তাই নয়, ট্রেলারটি শুরু হয়েছে কবিতা দিয়ে। যার লাইন এমন- ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনও মানুষের হৃদয় দেখিনি কভু’। কামরুজ্জামান কামুর ‘আমাকে এবার পিছমোড়া করো’ কবিতা থেকে নেয়া হয়েছে লাইন দুটি। মজার বিষয় হলো, ট্রেলারের জন্য আবৃত্তি করেছেন কবি নিজেই। সিনেমাটিতে তিনি অভিনয়ও করেছেন।
কামরুজ্জামান কামু বলেন, ‘এই সিনেমায় অভিনয়ের অন্যতম কারণ হলো, আমার এবং নির্মাতার ভাবনার মিল। রাফী যখন চরিত্রটির জন্য আমাকে বলেন, তখন ভেবে দেখলাম, যে কথা তিনি বলতে চান, সেকথা তো আমিও বলেছি, বলতে চাই। চরিত্রটি অনেক কিছু বলে এবং এটা বলা দরকার।’
‘আমলনামা’ ওয়েব সিনেমাটি নির্মিত হয়েছে এমন ‘বলা দরকার’ এর তাগিদ থেকেই। যে তাগিদ অনুভব করেছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘গল্পটা অনেক বছর আগেই ভাবা। যখনই কোনও ঘটনা আমাকে পীড়া দেয়, তখনই আমি সেটা নিয়ে একটু ঘাটাঘাটির চেষ্টা করি। যে ঘটনাটা নিয়ে এবার কাজ করেছি, সেটা এখনই বলতে পারছি না, কিন্তু ঘটনাটা আমাকে অনেক ভাবিয়েছে এবং কাঁদিয়েছে। এটা অনেক ইমোশনাল গল্প। যখন এটা নিয়ে আগাচ্ছিলাম, তখন চোখে পানি চলে আসছিল।’
রাফীর মতে, এ ধরণের কাজ তিনি যখনই করতে গেছেন, যখনই সমাজকে প্রশ্ন করেছেন, সিস্টেমকে প্রশ্ন করতে গেছেন, তখনই কোনও না কোনও সমস্যা এসেছে তার সামনে। কিন্তু সেগুলো কখনোই আটকাতে পারেনি রাফীকে। তিনি বলেন, ‘আমি সিনেমা বানাই এবং সিনেমাই আমার প্রতিবাদের ভাষা। আমরা একটা সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছি ঠিকই, কিন্তু এটা মূলত ফিকশন। আমরা ঘটনার ইনার ফিলিংটা ধরার চেষ্টা করেছি। এমন ঘটনা অনেক হয়েছে, দর্শকরা সেটা দেখলেই বুঝতে পারবেন।’
সিনেমায় পারভীন চরিত্রে অভিনয় করেছেন তমা মির্জা। ট্রেলারের প্রায় পুরোটা সময়জুড়ে তার ছোটাছুটি। স্বামীকে ফিরে পাওয়ার জন্য তার আকুতি বিভিন্ন দৃশ্যে স্পষ্ট। চরিত্র নিয়ে তিনি বলেন, ‘চরিত্রটা আমাকে বুঝিয়ে দেয়ার পর ওই জগত থেকে আমি আর বের হতে পারিনি। আমার মনে হচ্ছিল যে, চোখের সামনে সব ঘটছে। খুবই বাস্তবধর্মী একটি চরিত্র এবং চরিত্রটির যে টেনশন, সেটা দর্শকদেরও চিন্তিত করে তুলবে বলে আমার মনে হয়।’
ট্রেলারে জানানো হয়েছে ‘আমলনামা’র মুক্তির তারিখ। সিনেমাটি চরকিতে আসছে ১২ মার্চ রাত ১২টা ১ মিনিটে (১৩ মার্চ)। সিনেমায় ইমরান জামান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, তিনি একজন পুলিশ সদস্য। তার স্ত্রীর চরিত্রে আছেন সারিকা সাবরিন। সিনেমায় আরেকটি পরিবারে দেখা যাবে কামরুজ্জামান কামু ও তমা মির্জাকে। গাজী রাকায়েত, গীতাশ্রী চৌধুরী, হাসনাত রিপন, জান্নাতুল মাওয়া ঝিলিক, এ কে আজাদ সেতু, ইনায়া আর্যা অভিনয় করেছেন সিনেমায়। রায়হান রাফীর গল্পে ‘আমলনামা’র চিত্রনাট্য করেছেন রায়হান রাফী ও এসএম নজরুল ইসলাম।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

১৫ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি :...

February 13, 2026

সারা দেশে উৎসবের ভোটগ্রহণ শেষ, আছে কিছু বিচ্ছিন্ন...

February 12, 2026

ভোট শেষে কেন্দ্রের আশপাশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

February 12, 2026

১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল

February 12, 2026

এবারের নির্বাচন জাতির কাছে উদাহরণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

February 12, 2026

ব্যস্ত মহানগরে শান্ত রূপ, রাজপথ রিকশার দখলে

February 12, 2026

ভোটগ্রহণ শেষ, গণনার অপেক্ষা

February 12, 2026

তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চাইল জামায়াত

February 12, 2026

৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক...

February 12, 2026

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তারেক রহমান বললেন, ‘জয়ের ব্যাপারে...

February 12, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত