Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
মুন্সিগঞ্জ

দ্রুতগতিতে এগিয়ে চলছে মুক্তারপুর-পঞ্চবটি দ্বিতল সড়কের কাজ ; যোগাযোগ ও অর্থনীতিতে নতুন সম্ভাবনা

by Newseditor February 24, 2025
by Newseditor February 24, 2025

নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের সাথে রাজধানীর যোগাযোগ আরো সহজ ও দ্রুত করার জন্য নির্মিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক। দ্রুতগতিতে চলছে এ সড়কের আধুনিকায়নের কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা বলছে, ২০২৬ সালের জুনে খুলে দেয়া হবে। কাজ শেষ হলে খুলে যাবে যোগাযোগের নতুন সম্ভাবনার দুয়ার। লাঘব হবে দীর্ঘদিনের যানজটজনিত সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তি। নির্ধারিত সময়ে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যে এখন দ্বিতল সড়কে চলছে ডেক্সসø্যাব বসানোর কার্যক্রম। পাইল, পিয়ার ও ডেক্স প্যানেলসহ প্রকল্প জুড়েই চলছে বিশাল কর্মকান্ড। দিনরাত প্রকল্প সংশ্লিষ্টদের নিরলস প্রচেষ্টায় দৃশ্যমান হয়েছে দ্বিতল সড়কটির অধিকাংশ সড়ক।
২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্পের কাজ এখন পর্যন্ত ৫৪ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ২০২৬ সালে প্রকল্পের কাজ শেষ হলে এই রুটে যানবাহনের গতি বাড়বে প্রায় পাঁচগুণ। ফরিদপুরের ভাঙ্গা ও সিরাজগঞ্জের পর ইন্টারসেকশন সংবলিত দৃষ্টিনন্দন সড়ক নির্মাণ হচ্ছে নারায়ণগঞ্জের এই পঞ্চবটিতে। প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের লাখ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। ২০০৮ সালে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধনের পর থেকে এর সংযোগ রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর সড়ক। এটি খুব সংকীর্ণ ও আঁকাবাঁকা। এর গড় প্রশস্ততা ৫ দশমিক ৫ মিটার। এ রাস্তার উভয় পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি থাকায় প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মুন্সীগঞ্জ জেলার সাথে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলাসহ অন্যান্য অংশের সরাসরি সড়ক যোগাযোগে বিদ্যমান সড়কটি ব্যবহৃত হয়। রাস্তার উভয় পাশে গার্মেন্টস ফ্যাক্টরি, বসত-বাড়ি, দোকানপাট ইত্যাদি থাকায় যানবাহন চলাচলে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মুন্সীগঞ্জের মুক্তারপুরে সিমেন্ট ফ্যাক্টরি এবং আলু সংরক্ষণের জন্য বেশ কয়েকটি কোল্ড স্টোরেজ থাকায় ভারী যানবাহন চলাচল করায় প্রায়শঃই দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রকল্পাধীন এলাকাটি বিসিক শিল্পাঞ্চল-এর অন্তর্ভুক্ত এবং এ এলাকায় কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরী থাকায় প্রতিদিন প্রায় লক্ষাধিক শ্রমিক তিনবেলা রাস্তাটি ব্যবহার করে। ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তাছাড়া এ এলাকায় বেশ কয়েকটি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান রয়েছে যার উৎপাদিত পণ্য পরিবহনের জন্যও রাস্তাটি ব্যবহার করা হয়। এই অবস্থা বিবেচনা করে পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দ্বিতল রাস্তা নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২০ সালের ৮ ডিসেম্বর একনেক সভায় এ প্রকল্প অনুমোদিত হয়। প্রকল্পের মোট ব্যয় ধরা হয় ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্পটি জিওবি এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের কাজ শুরু হয় ২০২১ সালের ১ জানুয়ারি। প্রকল্পটি বাস্তবায়ন করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পঞ্চবটি-মুক্তারপুর সড়ক আধুনিকায়নে পঞ্চবটি মোড় থেকে ছয় লেনে ৩১০ মিটার করে ফতুল্লা ও নারায়ণগঞ্জ দুই দিকে প্রসারিত। পাশাপাশি পঞ্চবটি মোড় থেকে শীতলক্ষ্যা-৩ সেতুর গোলচত্বর হয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত হবে চার লেন সড়ক। এর মধ্যে পঞ্চবটি থেকে চর সৈয়দপুরের শীতলক্ষ্যা-৩ সেতু পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ দুই লেন সড়ক হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি দুই লেন নিচতলায়। মুক্তারপুর সেতু থেকে পঞ্চবটি পর্যন্ত ১০ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ এ পথে তিন ধরনের সড়ক নির্মাণ হচ্ছে। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে ৯ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ। নিচতলা ফ্রি হলেও দোতলা সড়কে চলাচলে লাগবে টোল। এ প্রকল্প বাস্তবায়নে পাইল, পিয়ার ও ডেক্স প্যানেলসহ প্রকল্প জুড়েই কর্মযজ্ঞ। প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন হওয়ার পর যানজট এড়িয়ে এই সড়কে যোগাযোগের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। তবে এই সড়কের পঞ্চবটি থেকে পোস্তগোলা এবং শীতলক্ষ্যা-৩ সেতু থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে প্রশস্ত সড়ক করা গেলে সড়কটির গুরুত্ব আরো বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনের বেশিরভাগ সময় এই সড়কে যানজট লেগেই থাকে। যানজটের কারণে প্রতিদিন গন্তব্যে যেতে দেরি হয় লোকজনের। নষ্ট হয় মূল্যবান কর্মঘণ্টা। তাই প্রকল্পের কাজ শেষ হলে দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে বলে মনে করেন তারা। যাতায়াতের সুব্যবস্থার পাশাপাশি ভাগ্য বদল হবে স্থানীয়দের।
মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (কারিগরী) (চ:দা:) মোঃ ওহিদুজ্জামান বলেন, মুক্তারপুর-পঞ্চবটি সড়ক প্রশস্ত ও দোতলাকরণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখন প্রকল্পের কাজের ৫৪ শতাংশ সম্পন্ন হয়েছে। দ্রুতগতিতে কাজ এগিয়ে চলার কারণে আমরা আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবো। ২০২৬ সালের জুন মাসে আশা করি চালু করতে পারবো। প্রকল্পটি বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের মানুষ সরাসরি উপকৃত হবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

টঙ্গীবাড়ী উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই -এর উদ্যোগে...

March 3, 2026

শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে আমবাগান

March 3, 2026

টঙ্গীবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

March 1, 2026

মুন্সীগঞ্জে ফুটপাত দখল ॥ বাড়ছে যানজট ও দুর্ঘটনার...

February 24, 2026

মুন্সীগঞ্জ-২ আসনে সুজন এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে...

February 8, 2026

টঙ্গীবাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক ফজলুল করিমের গণসংযোগ

September 14, 2025

মামলার আইনী সমস্যা ও সমাধান বিষয়ক মুন্সীগঞ্জ জেলা...

July 13, 2025

শ্রীনগরে যমজ সন্তান হত্যার রহস্য উদঘাটন ॥ সংসারে...

July 10, 2025

শ্রীনগরে যমজ দুই বোনকে বিলের পানিতে ফেলে হত্যা,...

July 9, 2025

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ; মাদকসহ যুবক...

June 30, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত