Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
কুড়িগ্রাম

কুড়িগ্রামে পানি কমার সাথে বাড়ছে ভাঙ্গনের তীব্রতা, দিশেহারা নদীপাড়ের মানুষ

by Newseditor October 3, 2024
by Newseditor October 3, 2024

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি হ্রাস পেতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে ভাঙন তীব্র হয়ে উঠেছে। উজানের ঢল আর টানা বৃষ্টিতে জেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ব্রহ্মপুত্র, ধরলা ও দুধকুমারের পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এতে করে তিস্তার দুইপাড়ের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে তলিয়ে যায় আমন ধান ক্ষেতসহ বিভিন্ন ফসল। একদিন পর বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচে নেমে যায় তিস্তার পানি। কিন্তু অন্যান্য নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম না করায় অববাহিকার ফসলের তেমন ক্ষতি হয়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আকস্মিক বন্যায় আমনসহ ৫০০ হেক্টর জমির বিভিন্ন ফসল প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোপা আমনের ক্ষতি কিছুটা কম হলেও, অন্যান্য ফসলের কিছুটা হবে। ক্ষতি নিরুপণে কাজ করা হচ্ছে। জেলার উপর দিয়ে প্রবাহিত ৪টি প্রধান নদ-নদীতে পানি হ্রাসের ফলে বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে নদী পাড়ের পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ, সদরের যাত্রাপুর, রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র করেছে। এতে বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি সরিয়ে নিচ্ছে। ভাঙনের মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কমিউনিটি ক্লিনিক, হাট-বাজারসহ বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে গত সোমবার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্যাপারি পাড়া এলাকার একটি কমিউনিটি ক্লিনিক ও খিদেরকুটি বন্যা আশ্রয়কেন্দ্র ধরলা নদীতে বিলীন হয়েছে। এছাড়াও অসংখ্য ফসলি জমি নদীগর্ভে চলে যাচ্ছে।
ব্যাপারি পাড়া এলাকার আমিনুল ইসলাম জানান, পানি কমার সঙ্গে মাত্র দুইদিনের ব্যবধানে এ এলাকার ৬০টি পরিবার ভিটেমাটি হারিয়েছে। আর যারা হুমকিতে আছে, তারা বাড়িঘর সরিয়ে অন্য এলাকায় চলে যাচ্ছে। কেউ স্থায়ী ঠিকানা পাচ্ছে না। এখানকার বাসিন্দারা খুব কষ্টে দিন পার করছে।
একই এলাকার ইয়াকুব আলী বলেন, দুইদিনের ভাঙনে একটি কমিউনিটি ক্লিনিক ও একটি আশ্রয়কেন্দ্রের ভবন ও ৬০টি বাড়িঘর ধরলা নদীতে চলে গেছে। এখানে তীব্র ভাঙন চললেও তা রোধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখনও ভাঙন অব্যাহত রয়েছে। বেগমগঞ্জ ইউনিয়নটা ধরলা ও ব্রহ্মপুত্র নদ গিলে খাচ্ছে।
ব্রহ্মপুত্র ও দুধকুমারের মোহনায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরযাত্রাপুরে গত দুইদিনে অন্তত ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে। হুমকিতে থাকা বাসিন্দারা ঘর-বাড়িসহ গাছপালা অন্যত্র সরিয়ে নিচ্ছে।
উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া জানান, একদিকে ধরলা আর আরেকদিকে ব্রহ্মপুত্রের ভাঙনে সবকিছু বিলীন হচ্ছে। তার নিজের বাড়িও ভাঙনের কবলে পড়েছে। বারবার বলার পরও পানি উন্নয়ন বোর্ড বা প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি।
সদর উপজেলার চর যাত্রাপুরের বাসিন্দা লেবু মিয়া জানান, গত দুইদিনে ৩০টি বাড়ি বিলীন হয়ে গেছে। কেউ কেউ ঘরবাড়ি, গাছপালা সরাতে পেরেছে, আবার কারও কারও অনেক আসবাপত্র, গাছপালা নদীতে চলে গেছে। তিস্তা নদীর রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘর-বাড়ি ও ফসলী জমিসহ গাছপালা বিলীন হয়ে গেছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার নদীর ৭টি পয়েন্টে বন্যার পানি সমতলে হ্রাস পাওয়ায় বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে। পানি কমায় এসব নদ-নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। বিভিন্ন স্থাপনা রক্ষায় ভাঙনরোধে জরুরিভিত্তিতে কাজ করা হচ্ছে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

কুড়িগ্রামে বিআইডব্লিউটিএ কর্তৃক নদী খননের ৪৫০ কোটি টাকার...

March 16, 2026

কুড়িগ্রামে সোহেল হোসনাইন কায়কোবাদ-এর শেষ গণসংযোগ

February 10, 2026

নির্বাচনকে ঘিরে ভাগ্যোন্নয়নের আশায় কুড়িগ্রামের জনসাধারণ

February 2, 2026

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনা সদস্য নিহত

January 15, 2026

কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি; দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ

December 4, 2025

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কুড়িগ্রামে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

November 30, 2025

চিলমারীতে ব্যবসায়ীর দোকানে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগ

November 30, 2025

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মশালা

November 20, 2025

কুড়িগ্রামের ট্রাফিক ব্যবস্থায় আমূল পরিবর্তন ও মাদকবিরোধী অভিযানে...

November 20, 2025

কুড়িগ্রাম সোনাহাট সেতুর পাটাতন ভেঙে স্থলবন্দরের যান চলাচল...

June 30, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত