Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

      অর্থনীতি

      শসা-লেবুর দাপট কমলেও চড়া বেগুন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

      অর্থনীতি

      শসা-লেবুর দাপট কমলেও চড়া বেগুন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
খেলাধুলাসর্বশেষ সংবাদ

বেনজেমার আরও একটি হ্যাটট্রিক, দারুণ এক জয় রিয়ালের

by Newseditor April 30, 2023
by Newseditor April 30, 2023

নিজস্ব প্রতিবেদক
গত সপ্তাহের মাঝপথে জিনোরার কাছে অপ্রত্যাশিত হারের পর কম সমালোচনা শুনতে হয়নি রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের। কিন্তু এটা এমন এক দল, যারা যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে। হলোও তাই। পরের ম্যাচেই পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা আলমেরিয়াকে ৪-২ গোলে বিধ্বস্ত করে ছাড়লো রিয়াল।
দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। তার এই এক হ্যাটট্রিকেই বলতে গেলে উড়ে গেছে ১৫তম স্থানে থাকা আলমেরিয়া। রিয়ালের হয়ে বাকি গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। আলমেরিয়ার হায়ে গোল দুটি করেন ল্যাজারো এবং লুকাস রবার্তোন। এমন একটি জয়ের পরও অবশ্য কোনো লাভ হচ্ছে না রিয়ালের। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রইলো তারা। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বার্সার সঙ্গে ব্যবধান ৮-এ নামিয়ে এনেছিল তারা। কিন্তু পরক্ষণে রিয়াল বেটিসকে হারিয়ে ব্যবধান সেই ১১ পয়েন্টে উন্নীত করে নিয়েছে বার্সা। লিগের আর মাত্র ৬টি ম্যাচ বকি।
ম্যাচের শুরু থেকেই ছিল রিয়ালের দাপট। ভিনিসিউস-বেনজেমা জুটিতে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারতো রিয়াল। বাঁ-দিক দিয়ে আক্রমণ শাণিয়ে ছয় গজ বক্সের মুখে ক্রস বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, তবে প্রতিপক্ষের চ্যালেঞ্জের মুখে ঠিকমতো শট নিতে পারেননি রিয়াল অধিনায়ক বেনজেমা। পরের মিনিটে (৫ম মিনিট) আর বিফলে যায়নি তাদের প্রচেষ্টা। এবারও বাঁ থেকে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে ছয় গজ বক্সের বাইরে বেনজেমাকে খুঁজে নেন ভিনিসিউস। অরক্ষিত ফরাসি ফরোয়ার্ড অনায়াসে বাঁ পায়ের শটে বল জালে জড়ান। অধিকাংশ সময় বল দখলে রেখে দারুণ সব আক্রমণ করতে থাকে রিয়াল। ১৭তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় তারা। ডান দিক থেকে বক্সে ঢুকে রদ্রিগো প্রতিপক্ষের কড়া চ্যালেঞ্জের মুখে অসাধারণ দৃঢ়তায় পজেশন ধরে রেখে বাইলাইন থেকে কাটব্যাক করেন। আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন বেনজেমা। এ গোলের পর মোট ২৩৫ গোল নিয়ে সাবেক মেক্সিকান ফরোয়ার্ড হুগো সানচেজকে টপকে লা লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকায় চতুর্থ স্থানে বসলেন বেনজেমা। তালিকায় তার ওপরে আছেন কেবল লিওনেল মেসি (৪৭৪), ক্রিস্টিয়ানো রোনালদো (৩১১) ও তেলমো জারা (২৫২)।

৩৭তম মিনিটে আলমেইরার ডিফেন্ডার মেন্দেস কর্তৃক ফাউলের শিকার হয়ে মেজাজ হারান ভিনিসিউস। প্রতিপক্ষকে হলুদ কার্ড দেখানোর দাবিতে তর্ক জুড়ে দেন রেফারির সঙ্গে। তাতে তিনিই উল্টো দেখেন হলুদ কার্ড। ৪২তম মিনিটে সফল স্পট কিকে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা। বক্সে লুকাস ভাসকজ ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রিয়াল। এবারের লা লিগায় ২১ ম্যাচে বেনজেমার গোল হলো ১৭টি।
চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয় হ্যাটট্রিক করলেন ফরাসি ফরোয়ার্ড এবং সবগুলোই এই মাসে। গত ২ এপ্রিল লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে দলের ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে এবং এর তিনদিন পর কোপা দেল রেতে বার্সেলোনার মাঠে ৪-০ গোলে জয়ের পথে তিনবার করে জালে বল পাঠান বেনজেমা। বিরতির ঠিক আগে খেলার ধারার বিপরীতে ব্যবধান কমায় আলমেরিয়া। বাঁ দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সের মুখে পেয়ে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ল্যাজারো। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ফের তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দানি সেবাইয়োসের পাস পেয়ে বক্সের বাইরে থেকে জোরাল শটে আসরে নিজের ষষ্ঠ গোলটি করেন রদ্রিগো। নিজেদের ভুলের খেসারত দিয়ে ৬১তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে স্বাগতিক রিয়াল। গোলরক্ষক কুর্তোয়ার ছোট পাস টনি ক্রুস ধরে বক্সেই রুডিগারকে বল বাড়ান। তার ওই দুর্বল পাস নিয়ন্ত্রণেই নিয়েই আক্রমণ শাণায় আলমেরিয়া। হেডে গোলটি করেন লুকাস রবের্তোনে।
৬৫তম মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন রদ্রিগো। বেনজেমার পাস বক্সে ফাঁকায় পেয়ে যান তিনি, সামনে একমাত্র বাধা ছিলেন গোলরক্ষক। চিপ শটে তাকে ফাঁকি দিতে গিয়ে বাইরে মারেন তরুণ ফরোয়ার্ড। ৭৯তম মিনিটে বক্সে বেনজেমাকে গোলরক্ষক ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে তার আগে বেনজেমার পায়ে লেগে শেষ ডিফেন্ডার পড়ে যাওয়ায় ওখানে ফাউলের আবেদন করতে থাকে আলমেরিয়ার খেলোয়াড়রা। ভিএআর মনিটরে দেখে সিদ্ধান্ত পাল্টান রেফারি। ৮৬তম মিনিটে দারুণ পাসিং ফুটবলে আক্রমণ শাণায় রিয়াল। কিন্তু কামাভিঙ্গার পাস বক্সে পেয়ে বেনজেমার কোনাকুনি শট দূরের পোস্টে লাগে। পরের মিনিটে মার্কো আসেনসিওর শটও পোস্টে বাধা পেলে ব্যবধান আর বাড়েনি।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে :...

March 4, 2026

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায়...

March 4, 2026

সদ্য সাবেক উপদেষ্টাদের ধন্যবাদ জানালেন এলজিআরডি মন্ত্রী

March 4, 2026

যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

March 4, 2026

দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায়...

March 4, 2026

চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন ফখর

March 4, 2026

ইফতারে প্রশান্তি দেবে পুষ্টিকর মাঠা

March 4, 2026

৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা...

March 4, 2026

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার...

March 4, 2026

অথৈকে মারধরের অভিযোগে মুখ খুললেন তানজিন তিশা

March 4, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত