Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
সিরাজগঞ্জ

তাড়াশের ঐতিহাসিক শাহ্ শরীফ জিন্দানী (রাহঃ) এর মাজার শরীফ

by Newseditor July 28, 2022
by Newseditor July 28, 2022

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক উজ্জ্বল নিদর্শন হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) এর পবিত্র মাজার শরীফ এতটাই কারুকার্যে তৈরী যা দেশি-বিদেশী পর্যটকদের মনোমুগ্ধ না করেই পারবে না। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এই তিনটি জেলার সংযোগস্থলে যে বিশাল নিম্ন জলাভূমি রয়েছে এরই নাম চলনবিল। এই বিল বাংলাদেশের অতি সুপরিচিত। যে বিশাল এলাকা নিয়ে এই বিলাঞ্চল তার মধ্যে রয়েছে- সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, সলঙ্গা, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা। এই ৯টি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের আয়তন প্রায় ১ হাজার ৪শত ৫০ বর্গ কি.মি। যার লোকসংখ্যা প্রায় ৪০ লক্ষের উপরে। আর এই স্বপ্নের চলনবিলকে (জেলা) হিসাবে বাস্তবে দেখার অপেক্ষায় রয়েছেন চলন বিলাঞ্চলের বসবাসরত ৪০ লক্ষ মানুষ। এই বিলের পাশেই একটি গ্রামের নামকরণ হয়েছে নওগাঁ। আর সেই গ্রামেই গোড়াপত্তন হয়েছে হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) এর পবিত্র মাজার মসজিদ। পাশেই পশ্চিমে আরও একটি নামকরণ হয়েছে ভাঙ্গা মসজিদ। তবে সেটা মসজিদ না মন্দির সঠিকভাবে কেউ বলতে পারেনা। আবার অনেকের ধারণা, সেটা মন্দির। কারণ, বিভিন্ন প্রাণীর ছবি খোদাই করা রয়েছে সেখানে পড়ে থাকা শত শত ভাঙ্গা পাথরের গায়ে। আর সেই খোদাই করা পাথর এতটাই কারুকার্যে ভরা যে, দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষণ করবে।
বিশেষ সূত্রে জানা যায়, ঐ মাজার মসজিদ ও পাশেই ভাঙ্গা মসজিদ নামক দুটি ঐতিহাসিক উজ্জ্বল নিদর্শন, কবে কখন বা কিভাবে তৈরি হয়েছে তা সঠিকভাবে কেউই বলতে পারেনা।
জানা গেছে, হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) একজন ধর্মপ্রাণ বীরপুরুষ ছিলেন। তিনি ইরাকের জিন্দান শহর হতে ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিছু অনুসারীসহ ভারতবর্ষে আসেন। ভারতের রাজধানী নয়াদিল্লি হতে ১৫২০ খ্রিষ্টাব্দে সুলতান নাছির উদ্দিন নসরত শাহের আমলে বাংলাদেশে উপস্থিত হন এবং বিভিন্ন স্থান অতিক্রম করে চলনবিলের নওগাঁ নামক স্থানে আসেন।
এ সম্পর্কে যে লোককথা প্রচলিত আছে তা এরুপ : তখন মানসিংহের ভ্রাতা ভানুসিংহ ছিলেন এক প্রভাবশালী রাজা। তিনি নওগাঁ শাসন করতেন। আর তিনি ছিলেন দেব-দেবী ভক্ত ও মুসলমান বিদ্বেষী রাজা। তার কালি মন্দিরে অনেক মূর্তি ছিলো। আর ছিলো তাদের উপাসনা করার মত পুরোহিত। রাজা ভানুসিংহের অত্যাচারে রাজ্যে জনজীবন অতিষ্ঠ ছিলো। তখন হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) ভানুসিংহ রাজার এহেন অপকর্মের কথা শুনে আর স্থির থাকতে পারেননি। তাই তিনি একদিন সদলবলে বাঘের পিঠে সওয়ার হয়ে নওগাঁ আসেন এবং সরাসরি কালী মন্দিরের সামনে উপস্থিত হন। এ খবর শুনে রাজা অগ্নিশর্মা দরবেশ দলের সামনে স্বয়ং উপস্থিত হন এবং তাদের মারতে উদ্যত হন। এমন সময় দেখেন দরবেশ দলের সামনে বিশালাকার বাঘ এবং তার পাশেই সর্প। রাজা ভয়ে পলায়ন করেন এবং পরবর্তীতে সপরিবারে নৌকায় চড়ে আত্মবিসর্জন দেন। তখন হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) খুব সহজেই নওগাঁ জয় করেন।
কথিত আছে, রাজার দুই পুত্র জীবিত ছিলো, পরে তারা পীর সাহেবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এসময় তিনি কালী মন্দিরের সকল মূর্তি অপসারণ করেন এবং আস্তানা নির্মাণ করেন। হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) নব-দীক্ষিত মুসলিমদের একটা দল গঠন করেন এবং চলন বিলাঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছান। একসময় মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তাদের নামাজ আদায়ের জন্য ১৫২৬ খ্রিষ্টাব্দে পৌড়াধিপতি সুলতান নসরত সাহেবের রাজত্বকালে এবং পৃষ্ঠপোষকতায় একটি মসজিদ নির্মাণ করেন। এ মসজিদটি একটি গম্বুজ বিশিষ্ট এবং চারপ্রান্তে চারটি ছোট গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজের উচ্চতা ২৬ ফুট যাতে আছে খিলানের কাজ করা। মূল মসজিদটির বাহিরের দৈর্ঘ্য ৫০ ফুট, প্রস্থ ৩৩.৫ ফুট ও উচ্চতা ২২.৫০ ফুট। মসজিদ সংলগ্ন বারান্দার দৈর্ঘ্য ২৩.৫ ফুট এবং প্রস্থ ১১ ফুট। মসজিদের দেওয়ালের পুরুত্ব ৯.০ ফুট। এই মসজিদের ভেতরেই হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) এর পবিত্র মাজার শরীফ অবস্থিত। এখানে প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহের ৩ দিন বৃহস্পতি-শুক্র ও শনিবার বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরশে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষ লক্ষ মুসলিমসহ বিভিন্ন ধর্মের জনতা সমবেত হয়। সেখানে দেশের খ্যাতনামা মনীষীগণ, ভক্তমন্ডলী এবং ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে জিকির আজগার, দোয়া মাহফিল করেন। চলনবিল অধ্যুষিত পাবনা-নাটোর ও সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় আরও দেখার মত ঐতিহাসিক উজ্জ্বল নিদর্শন স্থান রয়েছে- চাটমোহরের শাহী মসজিদ, হরিপুরের প্রমথ চৌধুরীর জন্মস্থান, জোনাইলে খ্রিস্টান গির্জা, শাহজাদপুরে রবীন্দ্রনাথের কুঠিবাড়ী, শাহজাদপুরে শাহ-মোকদমের মাজার, তাড়াশের লাল মন্দির, বিনসাড়ায় বেহুলার কুপ, হান্ডিয়ালের জগন্নাথ মন্দির, তাড়াশের দক্ষিণে ষোড়শ শতাব্দিতে তৈরী নশরত শাহের আমলে পাথরের তৈরী মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সিরাজগঞ্জে শিমুল পলাশ সজ্জিত রেলপথ প্রকৃতি প্রেমীদের যেন...

March 16, 2026

চৌহালীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আমিরুল ইসলাম খান...

March 3, 2026

সিরাজগঞ্জে কাঁচাবাজারে ক্রেতাদের স্বস্তি

March 3, 2026

উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে যুবক নিহত

March 3, 2026

আ. লীগ-সংখ্যালঘুরাও আমাকে ভোট দিয়েছে – এমপি সেলিম...

March 1, 2026

চৌহালীতে মানববন্ধন ও বিক্ষোভ

March 1, 2026

সিরাজগঞ্জে যমুনা চরের পলিমাটিতে ফলছে লাল সোনা, দামে...

February 16, 2026

সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

February 16, 2026

রাজনীতি থেকে দুই ভূত দূর করতে হবে –...

February 10, 2026

সিরাজগঞ্জে আনারকলি আবাদে সফল বেলাল হোসেন

February 10, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত