Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
মুন্সিগঞ্জ

লৌহজংয়ে পদ্মার চরে গড়ে উঠেছে মিনি কক্সবাজার পদ্মা বিলাস রিসোর্ট

by Newseditor April 17, 2022
by Newseditor April 17, 2022

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীর ঘেঁষে বালুর চরে গড়ে উঠেছে পদ্মা বিলাস রিসোর্ট এর পাশে যেনো মিনি কক্সবাজার। গেলে মনে হবে, আপনার সামনে এক টুকরো কক্সবাজার। সারি সারি বাহারি রঙের ছাতার তলায় হেলানো চেয়ার সাজানো। দূরে তাকালে সমুদ্রের বেলাভূমির দৃশ্য। পদ্মার উত্তাল ঢেউ আপনার দিকে বারবার এগিয়ে আসবে। চারদিকে বালু চিকচিক স্থলভূমি। সামনে রুপোর মতো চকচকে পানি। এটা পদ্মা, আমাদের প্রিয় পদ্মা নদী। এখানে আসলে আপনি সত্যিই মুগ্ধ হবেন পদ্মা নদীর অপরূপ জলরাশি দেখে।
কী নেই এখানে, বিশাল জলরাশি। পদ্মায় হেলেদুলে ভেসে বেড়ানো জেলেদের নৌকা। আর পদ্মার তীরে হেঁটে বেড়ানো। সবমিলিয়ে কিছুক্ষণের জন্য হলেও আপনার মনে হবে আপনি লৌহজংয়ের পদ্মার পাড়ে নয়, কক্সবাজার সমুদ্রসৈকতে আছেন। মূলত এ কারণেই অনেকে পদ্মা বিলাস রিসোর্টকে বলে থাকেন ‘মিনি কক্সবাজার’। আবার অনেক ট্যুরিস্টরা এখান থেকে ঘুরে গিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখে গরিবের কক্সবাজার থেকে ঘুরে আসলাম। সম্প্রতি বেশ কয়েক বছর আগে পদ্মা নদীর চরে গড়ে উঠেছিলো পদ্মা রিসোর্ট নামক একটি রেস্টুরেন্ট। সেটি গত বছর পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। সেই পদ্মা রিসোর্টের কাছেই এখন নতুন করে গড়ে উঠেছে “পদ্মা বিলাস রিসোর্ট” নামক এই রেস্টুরেন্ট। উপজেলার ঘোড়দৌড় বাজার ভূমি অফিসের উল্টোদিকে পদ্মা সেতুর পূর্ব-উত্তর প্রান্ত ঘেঁষে বয়ে যাওয়া পদ্মা নদীর কোলে গড়ে উঠা নতুন এই রিসোর্টটি চালু করার ফলে আবার পর্যটক আসতে শুরু করছে। এদের বেশিরভাগই আসছে লৌহজং, টঙ্গীবাড়ী, শ্রীনগর, মুন্সীগঞ্জ থেকে। লৌহজংয়ের পদ্মার পাড়ে গড়ে ওঠা মিনি কক্সবাজারখ্যাত স্থানটি এখনও ব্যাপকভাবে পরিচিত না হওয়ার কারণে ভ্রমণপিপাসু অনেক মানুষই বঞ্চিত হচ্ছেন পদ্মা বিলাস রিসোর্টের সৌন্দর্য উপভোগ করা থেকে। এখান থেকে পুরো দৃশ্যমান পদ্মা সেতুটি খুব কাছাকাছি দেখতে পাবেন। এছাড়া ঠিক পড়ন্ত বিকেল। যখন ক্লান্ত সূর্যটা হেলে পড়ে, ছুটে চলে পশ্চিমা দিগন্তে। ঘড়ির কাঁটায় পাঁচটা। সন্ধ্যে নামার আগে। সূর্যের মায়াবী রশ্মি যেন পদ্মার জলে মিশে যায়। পদ্মার জলে চোখ ফেরালে যেন আরেকটা সূর্য বিদায়ের দৃশ্য দৃশ্যমান। নদীর বুকে খেলা করে জোয়ার-ভাটার স্রোত। ঠিক ওই মুহূর্তে জোয়ার থাকুক আর ভাটা থাকুক, সূর্যাস্তের চিকচিকে আলো নিবিড় সখ্যতা গড়ে তোলে ঢেউয়ের সঙ্গে এমন মনোমুগ্ধকর নয়নাভিরাম সৌন্দর্যের সৃষ্টি করে। সূর্যাস্তের দারুণ দৃশ্যের মাঝে হারিয়ে যান অনেকে। খুব ভোরে পদ্মার এই চড়ে বসে আপনি দেখতে পাবেন সারা রাত পদ্মা নদীতে জেলেদের শিকার করা মাছ। পদ্মা নদীর সেই নামকরা ইলিশসহ অনেক প্রজাতির মাছই আপনি কিনতে পারবেন এখান থেকে এবং শিমুলিয়া ঘাট থেকে একদম টাটকা। এখানে দর্শনের উপযুক্ত সময় হচ্ছে ডিসেম্বর থেকে জুন মাস পর্যন্ত। তখন দেখা যাবে পদ্মা নদীর শান্ত রূপ। একটা সন্ধ্যায় পদ্মা নদীতে সূর্যাস্ত দেখলে পরবর্তী একশোটা সন্ধ্যার কথা মনে থাকবে আপনার। ট্রলার অথবা খেয়ানৌকা নিয়ে পদ্মার বুকে ভেসে বেড়াতে পারবেন। আপনি দুপুরে পদ্মার জলে গোসলও করতে পারেন। যারা সাঁতার জানেন না তাদের জন্য এখানে বিনামূল্যে লাইফ জ্যাকেটের ব্যাবস্থা আছে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে।
কীভাবে যাবেন: ঢাকা থেকে লৌহজং ঘোড়দৌড় বাজার ভূমি অফিসের ঘাটে আসার সবচেয়ে সুবিধাজনক উপায়টি হচ্ছে বাবুবাজার ও গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে বিআরটিসি এসি, ননএসি পরিবহন বাস সরাসরি লৌহজংয়ের উদ্দেশ্যে ছেড়ে আসে। এই পরিবহনে এসে ঘোড়দৌড় বাজার ভূমি অফিসের সামনে বাস থেকে নামলেই দেখতে পাবেন এই রিসোর্ট। রিসোর্ট কর্তৃপক্ষ দৈনিক মুন্সীগঞ্জের কাগজকে জানান, রিসোর্টে পারাপার ট্রলার ভাড়াসহ প্রবেশ মূল্য ৫০ টাকা। এই ৫০ টাকায় আপনি পুরো রিসোর্ট ঘুরে দেখতে পারবেন। এছাড়া লাইফ জ্যাকেট, নদীর পাড়ে বিভিন্ন রংঙের ছাতাযুক্ত হেলানো চেয়ার সম্পূর্ণ বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন। ঢাকা থেকে ৯০ টাকা ভাড়া আর দেড় থেকে দুই ঘণ্টা সময়ের বিনিময়ে আপনি পৌঁছে যাবেন মিনি কক্সবাজারে। ফেরার সময় একই বাসে আবার ঢাকা চলে যাবেন। এছাড়াও আপনি মাওয়া শিমুলিয়া এসে অটোরিক্সায় করে এখানে আসতে পারবেন। শিমুলিয়া মাওয়া ঘাট থেকে অটো ভাড়া ২০ টাকা।
ট্যুরিস্টদের থাকার জন্য এই রিসোর্টের আশপাশে কোনো হোটেল, রিসোর্ট, বোর্ডিং এখনো তৈরি করা হয়নি। স্থানীয় কোনো বাসিন্দার বাড়ি ম্যানেজ করতে না পারলে দিনে এসে দিনেই ফিরে যাওয়া ভালো।
কোথায় খাবেন:
বেশির ভাগ মানুষেরই ইচ্ছা থাকে পদ্মার তীরে বসে পদ্মার সেই নামকরা ইলিশ খাওয়ার। এই রিসোর্টে খাবারের ব্যাবস্থা আছে। পদ্মার ইলিশ ভাজা, বেগুন ভাজা, বিভিন্ন আইটেমের ভর্তা, ডাল, ভাতসহ প্যাকেজ-৩৫০ টাকা, চিকেন, ভাত, ডাল, ভর্তা, ভাতসহ ২৫০ টাকা, এবং বিভিন্ন ধরনের মালাই চা, দুধ চা, আলু বোখরা চা, মাল্টা চা পাবেন প্রতি কাপ ৫০ টাকা। এছাড়া ফুচকা ও চটপটি প্রতি প্লেট ৮০ টাকা। বড় সাইজের আস্ত ইলিশ খেতে চাইলে আগেই অর্ডার দিতে হবে। এছাড়া নদীর সব ধরনের মাছ পাওয়া যায়।
সতর্কতা:
একটি বিষয় সবার জানা দরকার, সাঁতার না জানলে গোসল করার সময় পদ্মার বেশি গভীরে যাবেন না। আপনার একটু অসচেতনতা ঘটাতে পারে বড় ধরণের দূর্ঘটনা।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

টঙ্গীবাড়ী উপজেলা শাখার নিরাপদ সড়ক চাই -এর উদ্যোগে...

March 3, 2026

শ্রীনগরে আমের মুকুলে ছেয়ে গেছে আমবাগান

March 3, 2026

টঙ্গীবাড়ী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

March 1, 2026

মুন্সীগঞ্জে ফুটপাত দখল ॥ বাড়ছে যানজট ও দুর্ঘটনার...

February 24, 2026

মুন্সীগঞ্জ-২ আসনে সুজন এর উদ্যোগে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নিয়ে...

February 8, 2026

টঙ্গীবাড়ীতে জামায়াত প্রার্থী অধ্যাপক ফজলুল করিমের গণসংযোগ

September 14, 2025

মামলার আইনী সমস্যা ও সমাধান বিষয়ক মুন্সীগঞ্জ জেলা...

July 13, 2025

শ্রীনগরে যমজ সন্তান হত্যার রহস্য উদঘাটন ॥ সংসারে...

July 10, 2025

শ্রীনগরে যমজ দুই বোনকে বিলের পানিতে ফেলে হত্যা,...

July 9, 2025

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলিবর্ষণ; মাদকসহ যুবক...

June 30, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত