Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

      অর্থনীতি

      আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      বাংলাদেশ ব্যাংকের বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বৃদ্ধি

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

      অর্থনীতি

      আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শুটকি যাচ্ছে দেশ-বিদেশ

by Newseditor April 11, 2022
by Newseditor April 11, 2022

সিরাজগঞ্জ প্রতিনিধি
উত্তরাঞ্চলের বৃহত্তম সিরাজগঞ্জের চলনবিলে এখন থৈ থৈ পানি নেই, ফলে বিস্তীর্ণ বিল জুড়ে চলছে ফসল রোপণের কাজ। তবে বিলের নিচু জায়গায় বড় খালগুলোতে পলো দিয়ে মাছ ধরছেন জেলেরা। ধরা মাছগুলোর পাশেই অস্থায়ী বাঁশের ছাউনির চাতালে তৈরী হচ্ছে শুটকি মাছ। চাতালগুলোতে চেলা, চ্যাং, পুঁটি, টেংরা, বাতাসি, চাপিলা, খলসে, মলা, টাকি, গোচই, বাইম, শোল, বোয়াল, গজার, মাগুর, শিং, কৈসহ মিঠা পানির বিভিন্ন ধরনের দেশীয় মাছের শুটকি উৎপাদিত হচ্ছে। এই অঞ্চলে উৎপাদিত এসব শুটকি মাছ সারাদেশের মানুষের কাছেই প্রিয়। স্বাদে ও গন্ধে অতুলনীয় মিঠা পানির এসব শুটকির যথেষ্ট চাহিদা রয়েছে। সে অনুযায়ী বাড়ছে শুটকির উৎপাদনও। দেশের চাহিদা মিটিয়ে এ অঞ্চলের শুটকি রপ্তানি হচ্ছে ভারতে। বাণিজ্যিকভাবে ভারতে রপ্তানি হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দুবাইসহ বিভিন্ন দেশেও দিন দিন কদর বাড়ছে মিঠা পানির এসব শুটকির। সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়ায় দেখা যায়, শুটকির চাতালে কর্মব্যস্ত রয়েছেন শ্রমিকরা। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দু’পাশে গড়ে উঠেছে এসব চাতাল। বিভিন্ন প্রজাতির দেশি মাছ শুকিয়ে বাজারজাতকরণের প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের ৩টি উপজেলায় বর্ষা মৌসুমে উত্তরাঞ্চলের সর্বাধিক দেশীয় মাছ উৎপাদন হয় এ অঞ্চলে। বিলের পানি কমতে শুরু করলে মাছ ধরার ধুম পড়ে যায়। আর তখনই উৎপাদন শুরু হয় শুটকি মাছের।
শুটকি ব্যবসায়ীরা জানান, বর্তমান মহিষলুটি মাছের আড়তে কাঁচা পুঁটি মাছ ৮০ থেকে ৯০ টাকা, চাঁদা ৪০ থেকে ৬০ টাকা, খলিশা ৭০ থেকে ৮০ টাকা ও বেলে ১০০ থেকে ১১০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৪০ কেজি কাঁচা মাছ শুকালে ১৫ কেজি শুটকি মাছ হয়। উৎপাদিত শুটকি মাছ নীলফামারী, রংপুর ও সৈয়দপুরে বর্তমানে পুঁটি ১৩০-২শ টাকা, চাঁদা ৮০-৯০ টাকা, বেলে ৩শ টাকা এবং খলিশা ১৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এসব শুটকি প্রকারভেদে প্রতি মণ ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা দরে পাইকারি বিক্রি হয়। মাছগুলো চাতালে নেয়ার পর বাজারজাত করতে মাসখানেক সময় লেগে যায়। উল্লাপাড়ার বড়পাঙ্গাসী এলাকার জেলে আবুল কালাম ও নিমাই জানান, শুকনো মৌসুমে তারা ক্ষেতে-খামারে কাজ করেন। বর্ষা মৌসুমের শেষের দিকে তারা চাতাল স্থাপন করে শুটকির উৎপাদন শুরু করেন। অনেকে মাছ শিকারের পর আড়তে বিক্রি করেন। সেই মাছগুলো যায় শুটকির চাতালে। ওইসময় জেলেদের জালে ধরা পড়ে প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ। এসব মাছ জেলেদের কাছ থেকে কিনে শুরু হয় শুটকি উৎপাদনের প্রক্রিয়া। স্থানীয় নারী-পুরুষেরা চাতালে কাজ করেন। এভাবে টানা বার মাস শুটকি উৎপাদন করেন শ্রমিকেরা। এ অঞ্চলে ৫০টির মতো চাতালে শতাধিক নারী শ্রমিক ও অর্ধশতাধিক পুরুষ শ্রমিক কাজ করেন।
শুটকির শ্রমিকেরা জানান, ৩ থেকে ৪ কেজি তাজা মাছ থেকে এক কেজি শুটকি উৎপাদন হয়। ভরা মৌসুমে তাজা বড় পুঁটি প্রতি কেজি ১২০ থেকে ১৫০ টাকা দরে এবং ছোট পুটি ৮০-৯০ টাকা দরে কেনা হয়। প্রতি মণ শুটকি ১৬-১৭ হাজার টাকায় বিক্রি করলে কিছুটা লাভ হয়। প্রকারভেদে অন্যান্য মাছও এভাবেই ক্রয়-বিক্রয় হয়।
তাড়াশ উপজেলার মান্নান নগর গ্রামের জুলমাত শেখ জানান, শুটকির চাহিদা থাকলেও আড়তদারদের সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছি না আমরা। সকালে একদামে কিনলেও বিকেলেই মণ প্রতি ১ থেকে ২ হাজার টাকা কমে বিক্রি করতে হয়। এতে শুটকি উৎপাদনকারীরা লোকসানের মুখে পড়েন। আক্কাস আলী নামের আরেক শুটকি উৎপাদনকারী জানান, আমরা শুটকি তেরীতে প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে শুটকি উৎপাদনের ব্যবসা করি। অনেকসময় আমাদের ব্যয় ফিরে পাওয়াই দায় হয়ে পড়ে। আমাদের হাতে তৈরী শুটকিগুলো ভারতেও রপ্তানি হয়। বছর ২ আগে ভারতের ব্যবসায়ীরা সরাসরি আমাদের কাছ থেকে ন্যায্য দামে শুটকি মাছ কিনেছে। কিন্তু বর্তমানে সৈয়দপুরের আড়তদাররা সিন্ডিকেট করে ভারতীয়দের আমাদের কাছে আসতেই দেয় না। সৈয়দপুরের ইসলামপুর এলাকার আড়তদার শাকিল বলেন, আমরা সারাদেশেই শুটকি সরবরাহ করি। এছাড়া ভারতেও রপ্তানি হয়। বাজারে যখন যে দাম থাকে আমরা উৎপাদনকারীদের সেই নায্য দাম দিয়ে থাকি।
মহিষলুটি মাছের আড়তের ইজারদার মোহাম্মদ আলী বলেন, চলনবিলের মাছের শুটকি সুস্বাদু হয়। দিনে দিনে বিলে মাছ কমে গেলেও দেশে-বিদেশে শুটকির চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই উন্নত মানের শুটকি তৈরি ও সংরক্ষণের জন্য প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। তাহলে প্রচুর বৈদেশিক মুদ্রা উপার্জন করার সম্ভাবনা তৈরি হবে।
সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা বলেন, জেলার শুটকির সুনাম ও চাহিদা দুটোই রয়েছে দেশ ও বিদেশে। আমরা এই শুটকির মান বৃদ্ধির জন্য চাতাল মালিকদের প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বিবেচনা করছি। প্রক্রিয়াটি শুরু হলে এই অঞ্চলের শুটকি ব্যবসা আরও বৃদ্ধি পাবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সিরাজগঞ্জে জামায়াত জোটের প্রচারে চাপে বিএনপি

February 7, 2026

সিরাজগঞ্জে পরিত্যক্ত জমিতে বরই চাষ

February 7, 2026

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন দুই নারী...

February 5, 2026

সিরাজগঞ্জে টমেটোর বাম্পার ফলন ; লাভবান প্রান্তিক কৃষকেরা

February 5, 2026

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-মা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

January 31, 2026

চৌহালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

January 31, 2026

সিরাজগঞ্জে শিল্পপার্কের কাজ অসমাপ্ত রেখেই প্লট হস্তান্তর ;...

January 26, 2026

চৌহালীতে কে আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে...

January 26, 2026

সিরাজগঞ্জে কালের আবর্তে হারিয়ে গেছে সুপেয় পানির উৎস...

January 26, 2026

সিরাজগঞ্জ কারাগারে ১০৪৮ জন বন্দির মধ্যে ভোট দেবেন...

January 26, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত