Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

      অর্থনীতি

      বিশ্ব বাজারে বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল

      অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জীবনযাপনসর্বশেষ সংবাদ

ভেষজ ক্বাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

by Newseditor August 28, 2020
by Newseditor August 28, 2020

লাইফস্টাইল ডেস্ক
বিশেষজ্ঞরা করোনাভাইরাস ঠেকাতে শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে জোর দিয়েছেন। প্রতিষেধক না আসা পর্যন্ত করোনার সঙ্গেই থাকতে হবে, কিছু নিয়ম মেনে ও ভেষজ খাবার খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই বুদ্ধিমানের কাজ। আয়ুর্বেদ চিকিৎসকরা জানিয়েছেন, মানুষ জন্মসূত্রে যে রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়েছেন, আয়ুর্বেদে যাকে বলে ‘সহজ বল’, তা রাতারাতি বাড়ানো যায় না। পুষ্টি, ব্যায়াম ও নিয়ম-নিষ্ঠার হাত ধরে সে আসে, যাকে বলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি বা ‘যুক্তিকৃত বল’।
‘ভ্যাকসিন দিয়েও নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে যুক্তিকৃত বল গড়ে তোলা যায়। যে রোগের ভ্যাকসিন নেই, যেমন করোনাভাইরাস, সেখানে সঠিক জীবনযাপন ও ঘরোয়া ওষুধই ভরসা। খেয়াল রাখতে হবে যাতে জীবাণু কাছে ঘেঁষতে না পারে বা ঘেঁষলেও শরীর লড়তে পারে সর্বশক্তি দিয়ে।’
এক ধরনের ইমিউনিটি আছে, যাকে বলে ‘কালজ বল’, ঋতু পরিবর্তন ও বয়সের সঙ্গে তা পাল্টায়। সেজন্যই দেখা যায় এমনিতে সুস্থ, কিন্তু ঋতু পরিবর্তনের সময় বা বয়স বাড়লে তিনি সংক্রমিত হচ্ছেন। এইসব সমস্যা ঠেকিয়ে যুক্তিকৃত বল বাড়াতে চাইলে নিয়ম মেনে জীবনযাপন করার পাশাপাশি কিছু ভেষজ খাবার পথ্য হিসেবে খাওয়া যেতে পারে। ভেষজ ক্বাথ বানিয়ে নিতে পারেন বাড়িতেই। ভেষজ ক্বাথ হচ্ছে পানিতে সিদ্ধ করে প্রস্তুত ভেষজ উপাদানের ঘন নির্যাস বা সার অংশ। ভেষজ ক্বাথ তো খাচ্ছেন অনেকেই। করোনা আবহে ক্বাথের উপরে ভরসাও রাখছেন অনেকে। কিন্তু ক্বাথের উপকার কী, কখন প্রয়োজন, কখন নয় এগুলো নিয়ে আলোকপাত করা হলো।
ক্কাথের উপকার
প্রদাহ কম হয় বলে ক্রনিক অসুখের আশঙ্কা ও প্রকোপ কমে। ডায়াবেটিস, হাইপ্রেসার-কোলেস্টেরল, হৃদরোগ, আর্থ্রাইটিস সবই আছে এই তালিকায়। এমনকি, জটিল কোভিডে রোগীর অবস্থা খারাপ হয় প্রদাহের কারণেই। ফলে রোগ ঠেকানোর ও সারানোর যাবতীয় নিয়ম মানার পাশাপাশি নিয়মিত ক্কাথ খেলে বিপদের আশঙ্কা কিছুটা কমতে পারে বলে মনে করেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।
ক্কাথ জীবাণুনাশক। ফলে নিয়মিত খেলে সংক্রমণের আশঙ্কা ও প্রকোপ কম থাকে। অ্যান্টিক্সিডেন্ট গুণ থাকায় কোষের ক্ষতি কম হয়, কমে ক্রনিক রোগের প্রকোপ।
বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। কিছু উপাদান সরাসরিও কাজ করে। সেজন্য এদের ইমিউনিটি মডিউলেটর বা ইমিউনিটি এনহান্সার বলা হয়।
ক্কাথের অপকার
উপকার আছে বলে অনেকে প্রচুর খেতে থাকেন। তাতে অপকার হয়। আবার ক্কাথের কিছু উপাদানের সঙ্গে কিছু ওষুধের ক্রিয়া-বিক্রিয়াও হয়। কাজেই অসুখ-বিসুখ থাকলে বা কোনও ওষুধ খেলে ক্কাথ খাওয়ার আগে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নেওয়া জরুরি। কী ক্ষতি হতে পারে তার কয়েকটা উদাহরণ দেওয়া হল।

আদায় আছে জিঞ্জেরল, তার গুণেই এত উপকার। তবে প্রচুর খেলে অম্বল, ডায়ারিয়া, মুখে-গলায়-পেটে অস্বস্তি হতে পারে। বুক ধড়ফড় করতে পারে। ডায়াবেটিস, হাই বা লো প্রেসার ও হৃদরোগ থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তবে খাওয়া উচিত। এলাচের কোনও ক্ষতির খবর এখনও জানা নেই। তাও মাত্রা রেখে খাবেন।
দারুচিনিতে আছে কুমারিন। বেশি খেলে লিভারের ক্ষতি হতে পারে। প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন বা স্ট্যাটিনজাতীয় ওষুধের সঙ্গে খেলে সে আশঙ্কা বাড়ে। সুগার কমে যেতে পারে, কাজেই ডায়াবেটিসের ওষুধের সঙ্গে খাবেন কিনা তা জেনে নিন আগে। প্রতি কেজি ওজনের জন্য ০.১ মিগ্রা হচ্ছে নিরাপদ মাত্রা। এক চা-চামচে ৫ গ্রাম হয়। কাজেই ৫০ কেজির বেশি ওজন হলে ওটুকু খেতে পারেন।
গোলমরিচের পিপারিন নিজে যেমন উপকারি, অন্য উপাদানগুলোর উপকারও সে বাড়ায়। তবে খুব বেশি খেলে গ্যাস্ট্রাইটিস বাড়তে পারে। তুলসি পাতা ভাল। কিন্তু পারদ ও লোহা থাকে বলে চিবিয়ে খেলে দাঁতের রং বদলে যায় অনেক সময়।
গুড়ুচি হল ম্যাজিকাল হার্ব। তবে রক্তে চিনির মাত্রা কমিয়ে দিতে পারে বলে ডায়াবেটিস থাকলে খাওয়ার আগে ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন। সামান্য কিছু ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে।
আয়ুর্বেদ চিকিৎসায় চরক সংহিতায় ঘরোয়া ওষুধ বানানোর ৫টি পদ্ধতির কথা বলা আছে। যেমন-
লতাপাতা বেটে রস বের করে, যাকে বলে স্বরস।

মশলা ও ভেষজ পানিতে ফুটিয়ে, যাকে বলে ক্কাথ বা কাড়া।
বিভিন্ন রকম ভেষজ মিশিয়ে বেটে পেস্ট বানিয়ে, যাকে বলে কল্ক।
ভেষজ ও মশলা ঠান্ডা পানিতে সারারাত ভিজিয়ে পর দিন ছেঁকে নিয়ে, যার নাম শীত বা হিম।
ভেষজ ও মশলার গুড়ো গরম পানিতে ভিজিয়ে ছেঁকে চা-এর মতো খেলে তাকে বলে ফান্ট।
ভেষজ ক্কাথ বানানোর পদ্ধতি
যেসব ভেষজ রস করা যায় না, যেমন- মশলা, তাদের দিয়ে বানানো হয় ক্কাথ। এর সঙ্গে মেশানো হয় আরও নানা রকম ইমিউনিটি বুস্টার যেমন, গুলঞ্চ, আদা, তুলসি, মধু ইত্যাদি। ক্কাথ নানারকমভাবে বানানো যায়। এখানে কয়েকটির কথা বলা হল।
৩ কাপ পানি এক চা-চামচ করে এলাচ-দারুচিনির গুঁড়া, টাটকা আদা বাটা ও সিকি চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কম আঁচে ফুটিয়ে এক কাপমতো করুন। এরপর ছেঁকে মধু মিশিয়ে খান।
৮-১০টা তুলসি পাতা, ৫-৬টা গোলমরিচ ও আধ চামচ আদা বেটে পানিতে ভাল করে ফুটিয়ে, ছেঁকে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। সর্দি-কাশির কষ্ট কমবে।
আধা চা-চামচ দারুচিনির গুঁড়া এক কাপ জলে ফুটিয়ে মধু মিশিয়ে খান। চটজলদি এনার্জি পাবেন। অন্যান্য উপকার তো আছেই।

আধা চা-চামচ গুড়ুচি এক কাপ পানিতে ফুটিয়ে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, বাড়বে হজম শক্তি। কমবে জ্বর-সর্দি-কাশির প্রকোপ।
দু’গ্লাস ফুটন্ত পানিতে এক চামচ করে জিরা, মৌড়ি ও জোয়ান দিয়ে আঁচ কমিয়ে দিন। পানির রং পালটে গেলে তাতে থেঁতো করা দুটো বড় এলাচ, দুটো ছোট এলাচ ও এক চামচ দারুচিনির গুঁড়া মিশিয়ে গ্যাস নিভিয়ে দু-মিনিট ঢেকে রাখুন। ছেঁকে এক চিমটি গোলমরিচের গুঁড়ো ও স্বাদমতো মধু মিশিয়ে গরম গরম খান। শুকনো কাশি কমবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সাড়ে ১৩ লাখ টাকায় বিক্রি বিশ্বকাপ ফাইনালের টিকিট

April 2, 2026

ভূমিকম্পের প্রস্তুতি হিসেবে ঢাকায় ৪৪৫ আশ্রয়স্থল চিহ্নিত

April 2, 2026

আইন মেনে চললে দেশে পরিবর্তন আসবে : প্রাণিসম্পদমন্ত্রী

April 2, 2026

জ্বালানি তেলের সংকট নেই, সরবরাহ থাকবে স্বাভাবিক: জ্বালানি...

April 2, 2026

রাত ৮টার মধ্যে বন্ধ হবে দোকান-শপিংমল

April 2, 2026

পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাস চালু করা হতে পারে...

April 2, 2026

১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

March 31, 2026

তেলবাহী জাহাজের ভিড় বাড়ছে, তবু অকটেন সংকট

March 31, 2026

ওটিটিতে পা দিয়েই কঠিন পরীক্ষার মুখে তৌসিফ

March 31, 2026

টেলিযোগাযোগ ও স্যাটেলাইট খাতে সহযোগিতা আরও বাড়াতে আগ্রহী...

March 30, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত