Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

      অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
গাজীপুর

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের ৪ জন ডাক্তার অনুপস্থিত

by Newseditor March 9, 2026
by Newseditor March 9, 2026

মোঃ মুক্তাদির হোসেন : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। যারা হাসপাতালে চাকরি করবেন তাদের কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না। কোন অনিয়ম পাওয়া গেলে সাথে সাথে নেয়া হবে বিভাগীয় ব্যবস্থা।
গত শনিবার সকাল ১০টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিদিনের মতোই চলছিল সকল ধরনের কার্যক্রম। হঠাৎ করেই সাদা রঙের একটি গাড়ি প্রবেশ করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সাথে ছিল পুলিশ পটোকল। সাদা ঐ গাড়িতে ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)। ৫০ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ঢুকেই কর্তব্যরতদের কাছে জানতে চান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কোনটা। তারা সরাসরি অফিস দেখিয়ে দিলে মন্ত্রী সেখানে গিয়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদকে অনুপস্থিত পান। এসময় অন্যদের কাছ থেকে তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে তারা জানান, তার ব্যাপারে তারা কিছু জানেন না। পরে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ পরিচয়ে কাজী মো. নাজমুল ইসলাম নামে একজন জানান, তিনি ছুটিতে আছেন। পরে তিনি ছুটির আবেদন দেখতে চাইলে স্ক্যান করা একটি কপি দেখানো হয়, তবে তাতে ছিল না সিভিল সার্জনের অনুমোদন। পরে তিনি ডাক্তারদের হাজিরা খাতা নিয়ে সবার সাথে কনফারেন্স রুমে বসেন। এসময় তিনি চারজন ডাক্তারকে অনুপস্থিত পান। অনুপস্থিত ডাক্তারগণ হলেন- গাইনী কনসালটেন্ট ডা. সানজিদা পারভীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. ঈসিতা দাস, জুনিয়র কনসালটেন্ট ডা. আদনান ইসলাম ও ডা. জিয়া উদ্দিন। কিন্তু তাদের ছুটির বিষয়ে কোন আবেদনও পাওয়া যায়নি। কিন্তু এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রীর আগমনের খবর শুনে তড়িঘড়ি করে কয়েকজন সাড়ে দশটার দিকে ছুটে আসেন হাসপাতালে। এসময় মন্ত্রী তাদের দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা বিভিন্ন অজুহাত দেখান। পরে তাদের কেউ কেউ মন্ত্রীর কাছে প্রাথমিক ক্ষমা প্রার্থনা করেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ হাসপাতালে মন্ত্রী এসে পরিদর্শন করছেন এমন সংবাদ পেয়ে দ্রুত ছুটে আসেন হাসপাতালে। মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত ওই কর্মকর্তার কাছে হাসপাতালে অনুপস্থিতির কারণ জানতে চাইলে। তিনি জানান, তিনি ছুটিতে আছেন এবং অসুস্থ। তবে মন্ত্রী ছুটিতে থাকার অনুমোদিত আবেদন দেখতে চাইলে তিনি শুধু আবেদনের কপি দেখান। কিন্তু তাতে ছিল না জেলা সিভিল সার্জনের অনুমোদন। এছাড়া তিনি শারীরিকভাবে অসুস্থতার কথা বললেও আবেদনে লেখা ছিল পারিবারিক সমস্যার কারণে তিনি ছুটিতে আছেন। পরে ডাঃ রেজওয়ানা রশিদ বিশেষ ক্ষমা প্রার্থনা করেন।
জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশিদ প্রায়ই বিভিন্ন প্রশিক্ষণ, সভা ও পরিদর্শনের কথা বলে অনুপস্থিত থাকেন। বিশেষ কেউ জানতে চাইলে ছুটিতে আছেন বলে এমনই সিভিল সার্জনের অনুমোদন ব্যতিত একটি ছুটির আবেদন প্রদর্শন করেন। যা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ কাজী মো. নাজমুল ইসলাম এর নিকট সব সময় জমা রাখেন।
তারপর মন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ও মহিলা ওয়ার্ডে গিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি ওয়ার্ডগুলোর ওয়াশরুমে কোন হ্যান্ডওয়াশ কিংবা সাবান না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন। বাজেট থাকা সত্ত্বেও কেন ওয়াশরুমগুলোতে হ্যান্ডওয়াশ কিংবা সাবান নেই -এ ব্যাপারে তিনি হাসপাতালে কর্তব্যরতদের কাছে জানতে চান। পরে তারা তাদের ভুল স্বীকার করেন।
এছাড়াও মন্ত্রী হাসপাতালে বহির্বিভাগে স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন এবং রোগীদের নানা অভিযোগ শুনেন এবং তা নোট করে নেন। এসময় একজন অভিযোগ করে বলেন, হাসপাতালে ডাক্তার দেরিতে আসেন। এবং রোগীদের লাইনে রেখে চিকিৎসক খোশগল্পে মেতে থাকেন। তাৎক্ষণিক মন্ত্রী বলেন, ডাক্তার রোগী না দেখে অহেতুক সময় কাটালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
পাশাপাশি হাসপাতালে কর্মরত কর্মচারীদেরও নানা দাবি দাওয়া শোনেন এবং তা নোট করে নেন। পরে মন্ত্রী হাসপাতালে ফার্মেসিতে পরিদর্শন করেন। সর্বশেষ সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। স্বাস্থ্যমন্ত্রী সেগুলো নোট করে নিয়ে যান এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন সাংবাদিকদের।
স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য খাতকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। সারা বাংলাদেশের একসাথে সকল সরকারি হাসপাতালগুলোতে জানিয়ে পরিদর্শন করা হবে না। হুটহাট যেখানে সেখানে ঝটিকা সফর করা হবে। সময় মত হাসপাতালে আসতে হবে। তাদের কোন অজুহাত গ্রহণযোগ্য হবে না। ঢাকা থেকে এসে মফস্বলের হাসপাতালে চাকরি করবে এমন সুযোগ নেই। প্রয়োজনে কর্মস্থলে থেকে চাকরি করতে হবে। এতে যদি কোন অনিয়ম পাওয়া যায়, তাহলে সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের তুলনায় শয্যাসংখ্যা অপ্রতুল। ভবিষ্যতে শয্যাসংখ্যা বাড়ানো হবে।
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল গাজীপুর জেলার পার্শ্ববর্তী নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের সেবার মান উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার...

March 9, 2026

সাংবাদিকদের মহান দায়িত্ব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা –...

March 3, 2026

গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলনকে জামায়াতের ফুলেল...

March 1, 2026

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার দোকানীকে অর্থদন্ড

February 18, 2026

এ কে এম ফজলুল হক মিলনকে মন্ত্রী হিসেবে...

February 16, 2026

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভায়...

February 10, 2026

কালীগঞ্জে ধানের শীষের প্রচারণা

February 7, 2026

কালীগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার ॥ হত্যাকান্ডে...

February 5, 2026

কালীগঞ্জে দুই মাদকসেবীর তিন মাস করে কারাদন্ড

February 2, 2026

দেশ গড়তে ভালো নেতা চাই, ভালো নীতি চাই...

January 31, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত