Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়বাংলাদেশসর্বশেষ সংবাদ

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে সরকার

by Newseditor August 21, 2025
by Newseditor August 21, 2025

নিজস্ব প্রতিবেদক : সরকার সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ওই লক্ষ্যে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের তোড়জোড় শুরু করেছে সরকার। মূলত সরকারি অফিস, স্কুল-কলেজ, হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল (রুফটপ সোলার প্যানেল) স্থাপন করা হবে। সেজন্য বিদ্যুৎ বিভাগ আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য একটি কর্মসূচি পরিকল্পনা করেছে। ওই পরিকল্পনা বাস্তবায়নে সাত থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা ব্যয় হবে। তার বিপরীতে দুই থেকে তিন হাজার মেগাওয়াট উৎপাদন হবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রকল্পটি বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে মন্ত্রিসভা সচিব এবং অন্যান্য সব সচিবকে শতাধিক ডিও লেটার পাঠানো হয়েছে। তাছাড়া প্রকল্প বাস্তবায়ন কৌশল উপস্থাপন এবং স্থানীয় পর্যায়ে পাইলট প্রকল্প শুরু করার জন্য বিদ্যুৎ বিভাগ শিগগির জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে সমন্বয় সভা করতে যাচ্ছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে দেশের সব সরকারি প্রতিষ্ঠানের ভবন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সব সরকারি হাসপাতালের ছাদে রুফটপ সোলার স্থাপনের নির্দেশ দেয়া হয়। গত ২৯ জুন উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে রুফটপ সোলার স্থাপন করার পরিকল্পনাকে দু’ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের ছাদ। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ছাদে সোলার সিস্টেম স্থাপন করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এক থেকে দেড় হাজার মেগাওয়াট উৎপাদন করা। আর অন্যটি হচ্ছে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, পলিটেকনিকসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালের ছাদে একই সময়ের ভেতর সমপরিমাণ সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।
সূত্র জানায়, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে নিজেই অথবা সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। এ কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কোনো বিনিয়োগ করতে হবে না। এমনকি প্যানেল স্থাপন, বিদ্যমান সংযোগের রেনোভেশন বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব বহন করতে হবে না। বরং এ মডেলের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছাদ ব্যবহার করতে দেয়ার জন্য একটি ভাড়া পাবে, যা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলে সংযুক্ত হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য অপারেটিং এক্সপেন্ডিচার (ওপেক্স) মডেলে রুফটপ স্থাপন করা হবে। আর সরকারি অফিসের ছাদে সৌরবিদ্যুৎ কার্যক্রম বাস্তবায়নের জন্য, সিস্টেমের ক্যাপাসিটি ভেদে প্রাক্কলিত মূল্যের ওপর ভিত্তি করে সব সরকারি অফিস তার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের কাছে বরাদ্দ চাইবে। মন্ত্রণালয় সারা দেশ থেকে প্রাপ্ত চাহিদার ওপর ভিত্তি করে সম্মিলিতভাবে বরাদ্দ প্রদান করবে। পরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সোলার সিস্টেম স্থাপন করা হবে। সরকারি অফিসগুলোর জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচার (ক্যাপএক্স) মডেল অনুসরণ করা হবে। পাশাপাশি প্রতিকটি রুফটপ সোলার নেট মিটারিংয়ের আওতায় আসবে। যার মাধ্যমে গ্রাহকের বিল সমন্বয় করা হবে। অর্থাৎ রুফটপ সোলার থেকে উৎপাদিত গ্রাহকের চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। আবার যখন প্রয়োজন হবে তখন গ্রিড থেকে বিদ্যুৎ গ্রহণ করবে গ্রাহক। প্রতি তিন মাসে বিদ্যুৎ গ্রহণ ও সরবরাহ সমন্বয় করে তার বিদ্যুৎ বিল নির্ধারণ করা হবে।
সূত্র আরো জানায়, সৌরবিদ্যুৎ প্রসার ও ধার্যকৃত লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ চাহিদার ২৪ শতাংশ, পাকিস্তানে ১৭ দশমিক ১৬ শতাংশ, শ্রীলঙ্কায় ৩৯ দশমিক ৭ শতাংশ উৎপাদন হলেও বাংলাদেশে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫ দশমিক ৬ শতাংশ (১ হাজার ৫৮০ মেগাওয়াট) সৌরবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কারণ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহারের কারণে বড় অংশই অকেজো হয়ে পড়ে আছে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ (আনুমানিক ৪ হাজার ৪৪৪ মেগাওয়াট) এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ (আনুমানিক ৮ হাজার ৮৮৮ মেগাওয়াট) নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ। ওই লক্ষ্যমাত্রা অর্জনে এরই মধ্যে ৫ হাজার ২৩৮ মেগাওয়াট ক্ষমতার স্থলভিত্তিক ৫৫টি সৌর বিদ্যুৎকেন্দ্রের টেন্ডার কার্যক্রম শুরু হয়েছে। তবে তা বাস্তবায়ন হতে ২০২৮ সাল পর্যন্ত সময় লাগবে। আর বাংলাদেশের ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির অবদান জাতীয় গ্রিডে ৪০ শতাংশ হওয়ার কথা।
এদিকে এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীলতা বাড়াতে টেকসই উদ্যোগের ওপর জোর দেয়া হচ্ছে। তার অংশ হিসেবেই রুফটপ সোলারের ওপর জোর দেয়া হচ্ছে। রুফটপ করা গেলে বিদ্যুতের জন্য জ্বালানি আমদানির নির্ভরতা কমে আসবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে...

March 26, 2026

পদ্মায় বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

March 26, 2026

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত

March 23, 2026

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিলো মার্কিন...

March 23, 2026

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিলো মার্কিন...

March 23, 2026

ফিলিং স্টেশনে পুলিশ চায় মালিকরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

March 23, 2026

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

March 23, 2026

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

March 23, 2026

ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ প্রাণহানি: দুই গেটম্যানের নামে মামলা

March 23, 2026

ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা...

March 23, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত