Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

      অর্থনীতি

      আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও…

      অর্থনীতি

      আগামী ১১-১২ ফেব্রুয়ারি সকল ব্যাংক বন্ধ

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে স্থবির কর্মক্ষেত্র ; চলছে ধর্মঘট

      অর্থনীতি

      ফের বাড়লো সোনার দাম

      অর্থনীতি

      চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা ॥ দ্রুত টেকসই সমাধান নিশ্চিত…

      অর্থনীতি

      আসন্ন রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও…

      অর্থনীতি

      আগামী ১১-১২ ফেব্রুয়ারি সকল ব্যাংক বন্ধ

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জামায়াত জোটের প্রচারে চাপে বিএনপি

by Newseditor February 7, 2026
by Newseditor February 7, 2026

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিটি আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট। কোনো আসনেই বিএনপিকে ছাড় দিতে নারাজ তারা। জামায়াত জোটের ছোটাছুটি ও প্রচারের কারণে ঘাম ঝরতে শুরু করেছে বিএনপি প্রার্থীদের। তারপরও প্রতিটি আসনেই বিজয়ী হওয়ার স্বপ্ন দেখছে বিএনপি।
সরেজমিনে জানা গেছে, সিরাজগঞ্জ-৩ ও ৬ আসনে ১১ দলীয় নির্বাচনী জোটের নতুন প্রার্থী ঘোষণা দেওয়ায় ওই দুই আসনে বিএনপি অনেকটাই সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন ভোটাররা। বাকি চারটি আসনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও সিরাজগঞ্জ-৪ ও সিরাজগঞ্জ-৫ আসনে জামায়াত তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ। ওই দুটি আসনে জামায়াতের সাংগঠনিক আধিপত্য তুলনামূলক বেশি। আরও এক-দুটি আসন নিজেদের দখলে নিতে সাংগঠনিক তৎপরতা ক্রমেই বাড়িয়ে যাচ্ছে ১১ দলীয় নির্বাচনী জোট।
সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনটি বরাবরই আওয়ামী লীগের এলাকা হিসেবে পরিচিত। তবে গণঅভ্যুত্থানের পর নতুন করে আশায় বুক বেঁধেছে বিএনপি ও জামায়াত। এখান থেকে ১৯৮৮ সালের ৩ মার্চের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টি থেকে শফিকুল ইসলাম। এরপর ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে জয়ী হন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর ছোট ছেলে মোহাম্মদ নাসিম। ১৯৯৬ সালে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ-১ (কাজীপুর) ও সদর-২ আসন থেকে নির্বাচিত হন। সিরাজগঞ্জ-১ আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তার বড় ভাই মোহাম্মদ সেলিম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ ও ২০২০ সালের উপনির্বাচন এবং ২০২৪ সালের নির্বাচনে মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল আওয়ামী লীগের মনোনয়নে জয় লাভ করেন। এবার এই আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনার কেন্দ্রে বিএনপি প্রার্থী সেলিম রেজা ও জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা শাহীনুর আলম। এই আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ২৪ জন।
স্থানীয়দের মতে, নারী ও আওয়ামী লীগ সমর্থক ভোটাররা এখানে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারেন। তাদের মন জয় করতে যমুনার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে যাচ্ছেন প্রার্থীরা।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ) আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এখান থেকে ১৯৮৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তার সহধর্মিণী ও বর্তমান জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ডা. হাবিবে মিল্লাত মুন্না এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের জান্নাত আরা হেনরী সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯১ সালে বিএনপি থেকে মির্জা মুরাদুজ্জামান এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগের মোহাম্মদ নাসিম এ আসনে জয় লাভ করেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখানে আলোচনার কেন্দ্রে বিএনপি ও জামায়াতের প্রার্থী। তারা নিজ দলের ভোটব্যাংকের বাইরে সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। এ কারণে দলের পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ইমেজও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জয়ের জন্য জোরেশোরে প্রচার চালাচ্ছেন বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির জেলা শাখার সেক্রেটারি জাহিদুল ইসলাম।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) বিএনপির আসন হিসেবেই পরিচিত। বিএনপি থেকে মনোনয়ন পেয়ে প্রয়াত আব্দুল মান্নান তালুকদার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ, ১৯৯৬ সালের জুনে সপ্তম এবং ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। তবে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হন তিনি। এবারের নির্বাচনে তার ছেলে রাহিদ মান্নানসহ বিএনপির প্রায় দেড় ডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পান জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আয়নুল হক। এই আসনে প্রথম দিকে জামায়াতে ইসলামীর মনোনয়ন পান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোহাম্মদ আব্দুস সামাদ। পরে অবশ্য ১১ দলীয় নির্বাচনী জোট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ সরকারকে চূড়ান্ত প্রার্থী করা হয়। স্থানীয়দের মতে, জামায়াতের প্রার্থী মাঠে থাকলে দ্বিমুখী লড়াই হতো। কিন্তু ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী চূড়ান্ত হওয়ায় বিএনপি সুবিধাজনক অবস্থানে রয়েছে।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে আওয়ামী লীগের দবির উদ্দিন আহমেদ, ১৯৮৬ ও ১৯৯৬ সালে প্রয়াত আব্দুল লতিফ মির্জা, ২০০৮ ও ২০২৪ সালে শফিকুল ইসলাম শফিক এবং ২০১৪ ও ২০১৮ সালে প্রয়াত এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ তালুকদার, ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি থেকে এম আকবর আলী এবং ১৯৯৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামছুল আলম সংসদ সদস্য নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির দু’বারের সংসদ সদস্য এম আকবর আলী জয়ের স্বপ্ন দেখছেন। ফলে এই আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন তাঁতশিল্পসমৃদ্ধ ও যমুনা নদীর ভাঙনকবলিত। ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১০টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এ আসনে। এর মধ্যে বিএনপি তিনবার, জাতীয় পার্টি দুবার ও আওয়ামী লীগ পাঁচবার জয়ী হয়েছে। ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে মফিজ উদ্দিন তালুকদার, ১৯৮৮ সালে শহিদুল ইসলাম খান, ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে শহিদুল্লাহ খান এবং ২০০১ সালে বিএনপি থেকে এম মোজাম্মেল হক সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে ১৯৯৬ সালের জুন ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল লতিফ বিশ্বাস, ২০১৪ সালে আব্দুল মজিদ মন্ডল এবং ২০১৮ ও ২০২৪ সালে তার ছেলে আব্দুল মমিন মন্ডল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন। ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত বেলকুচি ও চৌহালী পৃথক আসন ছিল। ২০০৮ সালে দুটি উপজেলা একত্র করে সিরাজগঞ্জ-৫ আসন ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনটি পুনরুদ্ধারের চেষ্টা করছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। আগে দলীয় কোন্দল থাকলেও বর্তমানে সবাই একাট্টা। তার শক্ত প্রতিপক্ষ জামায়াতে ইসলামী। এই আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম। তিনি ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। স্থানীয়দের ধারণা, আলী আলম তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তাঁতি ও সাধারণ ভোটারদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক রয়েছে। তার পক্ষে কাজ করছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর (অব.) মঞ্জুর কাদের।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এই আসনে ১৯৮৬ সালে জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার, ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে বিএনপির আনছার আলী সিদ্দিকী, ১৯৯৬ সালের জুনে আওয়ামী লীগের শাহজাহান, ২০০১ সালে বিএনপির মঞ্জুর কাদের, ২০০৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগের চয়ন ইসলাম, ২০১৪ ও ২০১৮ সালে আওয়ামী লীগের হাসিবুর রহমান স্বপন এবং ২০২১ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা সংসদ সদস্য নির্বাচিত হন। এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ও জেলা বিএনপির উপদেষ্টা ডা. এম এ মুহিত। তিনি তৃণমূলের নেতাকর্মী ও ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ। তবে তার উপস্থিতি বিএনপির জন্য বড় কোনো চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেনি বলে মনে করছেন স্থানীয়রা।
সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও গণমাধ্যম মুখপাত্র মাওলানা শহিদুল ইসলাম বলেন, বিএনপি বিভিন্ন কৌশল অবলম্বন করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা অভিযোগ করছে যে জামায়াতে ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালাচ্ছে, অথচ নিজেরাই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শহরের বিভিন্ন স্থানে শত শত প্যানা ব্যানার টানিয়েছে। রিটার্নিং কর্মকর্তারা এসব দেখলেও কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তবে নির্বাচন সুষ্ঠু হলে সিরাজগঞ্জের ছয়টি আসনেই জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট বিজয়ী হবে বলে আশাবাদী তিনি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ভাষ্য, প্রতিপক্ষ রাজনৈতিক দল একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে উপেক্ষা করে ২০২৪ সালের আন্দোলনকে একতরফাভাবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালাচ্ছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রচারের কেন্দ্রে পরিণত করছে। বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এরপরও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জেলার ছয়টি আসনসহ সারাদেশে বিএনপিই বিপুল ভোটে বিজয়ী হবে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সিরাজগঞ্জে পরিত্যক্ত জমিতে বরই চাষ

February 7, 2026

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন দুই নারী...

February 5, 2026

সিরাজগঞ্জে টমেটোর বাম্পার ফলন ; লাভবান প্রান্তিক কৃষকেরা

February 5, 2026

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-মা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

January 31, 2026

চৌহালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

January 31, 2026

সিরাজগঞ্জে শিল্পপার্কের কাজ অসমাপ্ত রেখেই প্লট হস্তান্তর ;...

January 26, 2026

চৌহালীতে কে আর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে...

January 26, 2026

সিরাজগঞ্জে কালের আবর্তে হারিয়ে গেছে সুপেয় পানির উৎস...

January 26, 2026

সিরাজগঞ্জ কারাগারে ১০৪৮ জন বন্দির মধ্যে ভোট দেবেন...

January 26, 2026

সিরাজগঞ্জে ব্রিজের স্লাবে ফাটল ; জীবনের ঝুঁকি নিয়ে...

January 15, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত