Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

      অর্থনীতি

      শসা-লেবুর দাপট কমলেও চড়া বেগুন

      অর্থনীতি

      আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১…

      অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      যুক্তরাষ্ট্রের বিকাশমান শুল্ক পরিস্থিতিতে অনাকাঙ্খিত মন্তব্য করা ঠিক…

      অর্থনীতি

      শসা-লেবুর দাপট কমলেও চড়া বেগুন

      অর্থনীতি

      আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬১…

      অর্থনীতি

      মুরগির দাম বাড়লো কেজিতে ২০ থেকে ১০০ টাকা

      অর্থনীতি

      বেগুনের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চিয়া সিড চাষে লাভের স্বপ্ন বুনছেন কৃষকেরা

by Newseditor August 22, 2023
by Newseditor August 22, 2023

রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা সবজি চাষের জন্য বেশ পরিচিত। এবার ঔষধি ও পুষ্টিগুণসম্পন্ন সুপার ফুড হিসেবে খ্যাত চিয়া সীড চাষ হচ্ছে এ জেলায়। দানাদার এ ফসল মানবদেহে বিভিন্ন রোগের কার্যকরী ঔষধ হিসেবে কাজ করায় এর চাষাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে অন্য ফসলের চেয়ে এ চাষাবাদে লাভের স্বপ্ন বুনছেন কৃষক। জেলার উল্লাপাড়ার কয়ড়া সরাতলা গ্রামের মাটিতে এর পরীক্ষামূলকভাবে চাষ শুরু হলেও এখন সফলতা দেখছেন সিরাজগঞ্জের মানুষ।
উল্লাপাড়ার কয়ড়া সরাতলা গ্রামের গোলাম হোসেন ২০২১ সালে শখের বশে নিজের ২৫ শতক জমিতে চিয়া সীড চাষাবাদ করেন। তাতে প্রথম বছরেই প্রায় ১৩৫ কেজি বীজ পান। বিক্রি শেষে ৪০ কেজি বীজ তিনি চাষাবাদের জন্য রাখেন। কিন্তু সেই বীজে চাষাবাদে ভাল ফলন মেলেনি। তবে তিনি হাল ছেড়ে দেননি। চলতি বছর বিদেশ থেকে চাষাবাদের জন্য তিনি ৯০ কেজি মেক্সিক্যান হাইব্রীড চিয়া সীড বীজ আমদানি করেন। এই বীজ তিনি জেলার উল্লাপাড়া, ফরিদপুরের ভাঙ্গা, গাইবান্ধার সুন্দরগঞ্জ, রংপুর সদর, শরিয়তপুরের জাজিরার কৃষকের মাধ্যমে ১৭০ বিঘা জমিতে চিয়া সীড চাষাবাদ করিয়েছেন।
উল্লাপাড়া কৃষি অফিস সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার কয়ড়া সরতলা, রতদিয়ার, হরিশপুর গ্রামের মাঠে চিয়াসীড চাষাবাদের উদ্যোক্তা গোলাম হোসেন ২১ বিঘা, সাবেক ইউপি সদস্য ঠান্ডু মিয়া ২৯ বিঘা, হেলাল উদ্দিন ৩০ বিঘা জমিতে এর চাষাবাদ করেছেন। ইতিমধ্যে এসব জমিতে চিয়া সীডের গাছ বড় হয়ে ফুল ও ফল ধরেছে। প্রতিটি গাছের সাথে অসংখ্য ফুল ও ফল ধরেছে। লম্বা আকৃতির চিয়া সীডের গাছগুলো বাতাসে দোল খাচ্ছে। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া চিয়া চাষে উপযোগী হওয়ায় কৃষকদের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়ার চিয়াসীড চাষাবাদের উদ্যোক্তা গোলাম হোসেন বলেন, এই শস্যে দুধের চেয়ে পাঁচগুণ বেশি ক্যালসিয়াম, কমলালেবুর চেয়ে সাতগুণ বেশি ভিটামিন সি, পালংশাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন ও সামুদ্রিক মাছের চেয়ে তিনগুণ বেশি ওমেগা-৩ আছে। এই কারণে এই শস্যকে সুপারফুড বলা হয়। দৈনিক এক আউন্স চিয়া বীজ খেলে শতকরা ১৮ ভাগ ক্যালসিয়ামের চাহিদা, ২৭ ভাগ ভিটামিন সি চাহিদা এবং ৩০ ভাগ ওমেগা-৩ চাহিদা পূরণ হতে পারে। যা মানবদেহের ক্ষতিকারক কোলেস্টরল (এলডিল) হ্রাস করে এবং উপকারী এইচডিএল বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চিয়া বীজ।
চাষী হেলাল উদ্দিন বলেন, এই শস্যে কোনো রোগ নেই। তাই কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। উৎপাদনে খরচ খুব কম। বিঘাতে ১০ হাজার টাকা মাত্র। বিঘাতে ১০০ থেকে ১২০ কেজি চিয়া বীজ উৎপাদন করা সম্ভব। এই শস্য বীজ থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত ১০০ থেকে ১২০ দিন লাগে। আরেক চাষী ঠান্ডু মিয়া বলেন, খাবার গুণের পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণ করার লক্ষ্যে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে সুপার ফুড চিয়া সিড চাষ শুরু করি। প্রথম অবস্থায় বাজারজাত নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু এখন জমি থেকেই বিক্রি হয়ে যাবে বলে মনে হচ্ছে। প্রতি কেজি চিয়া সিড প্রায় হাজার টাকায় বিক্রি করা যাবে।
জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি দেশে চিয়া সীডের চাষাবাদ হয়। এতে রয়েছে ওমেগা-৩, ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটসহ পাশাপাশি এতে রয়েছে ভিটামিন বি, থায়ামিন, নিয়াসিন, আয়রণ, দস্তা, ফ্যাটিক এসিড, ম্যাগনেসিয়াম। নানা উপায়ে এ বীজ খাওয়া যায়। এতে মানুষের শারীরিক অনেক উপকার হয়। প্রচার-প্রচারণা ও চাহিদার কারণে ইতোমধ্যে বাংলাদেশের বাজারে প্রকারভেদে ১৩শ’ টাকা থেকে ২ হাজার টাকা দরে কেজি দরে চিয়া সীড বীজ বিক্রি হচ্ছে। যা সাধারণত বিদেশে থেকে আমদানি করা হয়ে থাকে। সম্ভাবনাময়ী এ চাষাবাদ দেশে ছড়িয়ে দেয়া গেলে আমদানী ব্যয় কমানোর পাশাপাশি কৃষকরা বিপুল পরিমান বৈদেশিক মুদ্রা আয় করতে পারবে বলে আশা করছে কৃষি বিভাগ।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকতা সুর্বনা ইয়াসমিন সুমি জানান, উপজেলার কয়ড়া ইউনিয়নে প্রায় ১০ হেক্টর জমিতে চিয়াসীড চাষাবাদ হয়েছে। কৃষি বিভাগ থেকে আমরা এই চাষাবাদে সার্বক্ষণিক মনিটরিংসহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছি। এ বীজের অনেক দাম। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে গাছের ফুল ও ফল ভাল দেখা যাচ্ছে। আশা করছি এ চাষাবাদে কৃষকরা ভাল লাভবান হতে পারবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু চন্দ্র সুত্রধর বলেন, বর্তমানে চিয়া সিড শুধু ওজন কমানোর জন্য বা ডায়েটের জন্য ব্যবহৃত হচ্ছে না, নিরপেক্ষ স্বাদের কারণে চিয়া সিড সব ধরনের খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়ার উপযুক্ত। সব ধরনের আবহাওয়ায় জন্মানো চিয়া বীজ দেখতে সাদা ও কালো রঙের তিলের মতো ছোট হয়ে থাকে। অনেকেই চিয়া সিডকে তোকমা বলে ভুল করে থাকে। দেখতে প্রায় একই রকম হলেও জন্মস্থান ও পুষ্টিগুণের দিক থেকে রয়েছে কিছু পার্থক্য। চিয়া সাধারণত তিন মাসের ফসল। এর আয়ুষ্কাল ৯০ থেকে ১০০ দিন। অক্টোবর মাসে বীজ বপন করতে হয়। ৩৩ শতকের বিঘায় মাত্র তিনশ গ্রাম বীজ লাগে। চাষের পদ্ধতি খুব সহজ। রোগবালাইও কম হয়। তাই ধীরে ধীরে সিরাজগঞ্জে এই চিয়া সিডের চাষ বেড়েই চলছে। আমরা কৃষি অধিদপ্তর থেকে কৃষককে সবধরনের সহযোগিতা করে যাচ্ছি।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

সিরাজগঞ্জে যমুনা চরের পলিমাটিতে ফলছে লাল সোনা, দামে...

February 16, 2026

সিরাজগঞ্জে সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর

February 16, 2026

রাজনীতি থেকে দুই ভূত দূর করতে হবে –...

February 10, 2026

সিরাজগঞ্জে আনারকলি আবাদে সফল বেলাল হোসেন

February 10, 2026

সিরাজগঞ্জে জামায়াত জোটের প্রচারে চাপে বিএনপি

February 7, 2026

সিরাজগঞ্জে পরিত্যক্ত জমিতে বরই চাষ

February 7, 2026

সিরাজগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন দুই নারী...

February 5, 2026

সিরাজগঞ্জে টমেটোর বাম্পার ফলন ; লাভবান প্রান্তিক কৃষকেরা

February 5, 2026

সিরাজগঞ্জে হত্যা মামলায় বাবা-মা-ছেলেসহ ১০ জনের যাবজ্জীবন

January 31, 2026

চৌহালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

January 31, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 4

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৩ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত