রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাঁচাবাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। বিভিন্ন সড়কে ভিড়ের কারণে চলাচল দায় হয়ে পড়েছে। দোকানে দীর্ঘ সময় অপেক্ষা করে প্রয়োজনীয় মালামাল কিনতে হচ্ছে ক্রেতাদের।
রোজার শুরুতেই এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। কিন্তু গত শুক্রবার শহরের বড় কাঁচাবাজার, কালিবাড়ি বাজার, পৌর কাঁচাবাজার, মাছিমপুর বৌ বাজার, স্টেশন বাজার, বাহিরগোলা বাজারে সরেজমিনে গিয়ে দেখো যায়, মরিচ ১২০ টাকা, আলু ১৪ টাকা, বেগুন ৪০ টাকা, শিম ৪০ টাকা, টমেটো ৪০ টাকা, শসা ৫০-৬০ টাকা, পেঁয়াজ ৩০-৩৫ টাকা, লেবু ৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও ইফতার সামগ্রীর মধ্যে মুড়ির দাম ৭০ থেকে ৮০ টাকা, ছোলা ৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সিরাজগঞ্জ শহরে কাঁচাবাজারে বাজার করতে আসা হামিদুল ইসলাম ও জোসনা বেগম জানান, অন্যান্য বছরের তুলনায় এবার ইফতার সামগ্রীসহ কাঁচা বাজারের প্রতিটি জিনিসের মূল্য রোজার শুরুতে ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও ১ সপ্তাহের ব্যাবধানে অনেকটাই কমেছে।



































































