Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
কিশোরগঞ্জ

লিচু গ্রাম মঙ্গলবাড়ীয়ায় মৌয়ালদের মধু চাষ

by Newseditor March 12, 2025
by Newseditor March 12, 2025

খন্দকার আশফাকুজ্জামান, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : পুরো গ্রাম জুড়েই লিচু বাগান। বাগানের নিচে রয়েছে সারি সারি মৌমাছির বাক্স। ফুলের মধু সংগ্রহ করে মৌমাছিরা ফিরছে ওই বাক্সে। কিছুক্ষণ পরপর মৌমাছির বাক্স থেকে মধু সংগ্রহ করছেন চাষিরা। এটা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামের চিত্র।
জানা যায়, পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বদিকে মঙ্গলবাড়ীয়া গ্রাম। এই গ্রামটি লিচুর জন্য বিখ্যাত হওয়ায় লিচুগ্রাম নামেও পরিচিত। এ গ্রামে লিচুর পাশাপাশি লিচু ফুল থেকে ভাল মানের মধুও চাষ করছেন মধু চাষিরা। স্থানীয় মৌখামারির পাশাপাশি বিভিন্ন জেলা থেকে অন্যান্য মৌ খামারিরাও এখানে আসছেন মধু চাষের জন্য।
কৃষি কর্মকর্তারা বলছেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ণ ভালো হয়। ফলে একদিকে যেমন লিচুর ফলন বাড়ছে, অপরদিকে মধু সংগ্রহ করা যাচ্ছে। আমরা লিচু বাগানের মালিকদের পরামর্শ দিয়ে থাকি যেন মৌ খামারিরা নির্দ্বিধায় প্রতিবছরই মধু সংগ্রহ করতে পারেন।
লিচু বাগানের মালিক মোঃ মোখলেছুর রহমান দাদা ভাই বলেন, আমাদের লিচু চাষের পাশাপাশি মধু চাষিরাও আমাদের বাগান থেকে অস্থায়ীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৌমাছির মাধ্যমে লিচু ফুল থেকে মধু উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা মধুচাষিদের আমরা সার্বিক নিরাপত্তা দিচ্ছি।
গাজীপুরের মেসার্স মনির মৌ খামারের মালিক মোঃ মনিরুজ্জামান কাজী বলেন, লিচু ফুলের মধুর চাহিদা প্রচুর। তাই ১০ বছর ধরে এ মৌসুমে আমরা গাজীপুর থেকে মঙ্গলবাড়ীয়া গ্রামে আসি লিচু ফুলের মধু সংগ্রহ করতে। মধু সংগ্রহের জন্য এ বছর শতাধিক মৌমাছির বাক্স এনেছি। সপ্তাহে একবার বাক্সগুলো খুলতে হয় মধু সংগ্রহের জন্য। আশা করছি, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে ৫০০-৬০০ কেজি মধু সংগ্রহ করতে পারব।
মঙ্গলবাড়ীয়া মৌ খামারের মালিক ছফির উদ্দিন লিমন বলেন, মঙ্গলবাড়ীয়া গ্রামের লিচুর অনেক সুনাম ও খ্যাতি রয়েছে। এখানকার লিচুও সুস্বাদু। তাই আমিই সর্বপ্রথম লিচু ফুলের মধু সংগ্রহের উদ্যোগ নেই। পরবর্তীতে অন্যান্য চাষিরাও এখান থেকে মধু সংগ্রহ করছেন। তিনি বলেন, মধু সংগ্রহের জন্য আমার ৬৫টি বাক্স রয়েছে। সপ্তাহে পাঁচ মণ মধু সংগ্রহ হয়।
ঢাকা সাভার থেকে আসা মোল্লা মৌ খামারের মালিক মোঃ মুয়াজ্জিন হোসেন বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি এই লিচুগ্রামের খবর পাই। গত তিন বছর ধরে লিচু ফুলের মধু সংগ্রহ করতে এখানে আসছি। মঙ্গলবাড়ীয়ার লিচু ফুলের মধুর অনেক সুনাম রয়েছে। পাবনা ও রাজশাহীর মধুর চেয়ে মঙ্গলবাড়ীয়ার লিচু ফুলের মধুর ঘনত্ব বেশি। ওইসব এলাকাতে ২০% এর মতো আর্দ্রতা থাকে আর মঙ্গলবাড়ীয়ার লিচুর মধুতে ১৮% এর কম আর্দ্রতা থাকে। ভিন্ন রকম স্বাদের কারণে বিভিন্ন উপজেলা থেকে প্রচুর ক্রেতা আসে। যার ফলে এখানেই সব মধু বিক্রি হয়ে যায়।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম বলেন, উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে প্রায় পাঁচ হাজার লিচু গাছ রয়েছে। মৌমাছির চাষ লিচু বাগানের জন্য খুবই উপকারি। এতে লিচু ফুলের পোকামাকড় অনেকাংশে কমে যাবে এবং লিচুর ফলনও বৃদ্ধি পাবে। আমরা আশা করছি, চলতি বছর প্রায় ৩০ মণ মধু আমাদের এ গ্রাম থেকে উৎপাদিত হবে। যা গতবছরের চেয়ে প্রায় ২০% বেশি। প্রতিবছরই এ মধু চাষ বৃদ্ধি পাচ্ছে কারণ মঙ্গলবাড়ীয়ার লিচুর মধু সারাদেশেই বেশ জনপ্রিয় ও বেশ সমাদৃত। পাশাপাশি মধু চাষে নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হয় আমাদের এই মধু চাষের মাধ্যমে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

কিশোরগঞ্জে অসহায় দুস্থ লোকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

March 3, 2026

কিশোরগঞ্জে লিখিত পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে আটককৃত ৯...

March 1, 2026

কিশোরগঞ্জে বিশ্ব জলাভূমি দিবস উদযাপন

February 5, 2026

কিশোরগঞ্জে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মহড়া

January 31, 2026

পাকুন্দিয়ায় চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ী খুন

May 29, 2025

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

May 20, 2025

কিশোরগঞ্জে ৫ লাখ ১৫ হাজার শিশু খাবে ভিটামিন...

March 15, 2025

পাকুন্দিয়ায় মশার উপদ্রবে নাজেহাল পৌরবাসী

February 5, 2025

কিশোরগঞ্জে পুলিশের কাছ থেকে চেয়ারম্যানকে ছিনতাই, থানায় মামলা

February 4, 2025

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন বন্ধ

February 2, 2025

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত