ডেস্ক রিপোর্টঃ ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথ গ্রহণ করেছেন পথ অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে জামায়াতে ইসলামীর সঙ্গে। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও তিনি সেখান থেকে চলে যান সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময়।
আজ মঙ্গলবার এই অনুষ্ঠান হয় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে দুপুর সাড়ে ১২টার কিছু আগে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শপথ পড়ান।
এর আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ এখন পড়বেন না বলে সাফ জানিয়ে দেন বিএনপির নবনির্বাচিত এমপিরা।



































































