Prothom Surjadoy
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা

Prothom Surjadoy

Surjadoy-Group-Wallpaper
  • logo4
  • logo3
  • logo5
  • logo4
  • logo3
  • logo5
  • মূলপাতা
  • অর্থনীতি
    • অর্থনীতি

      ঈদের আগে শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী শেয়ারবাজার

      অর্থনীতি

      শেয়ারবাজারে ব্যাপক দরপতন

      অর্থনীতি

      যুক্তরাষ্টের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগ নেই: বাণিজ্যমন্ত্রী

      অর্থনীতি

      ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৭৪…

      অর্থনীতি

      বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • খেলাধুলা
  • রাজনীতি
  • দেশের খবর
    • ঢাকা
      • মানিকগঞ্জ
      • মুন্সিগঞ্জ
      • রাজবাড়ী
      • মাদারীপুর
      • শরীয়তপুর
      • কিশোরগঞ্জ
      • গাজীপুর
      • গোপালগঞ্জ
      • টাঙ্গাইল
      • নরসিংদী
      • নারায়ণগঞ্জ
      • ফরিদপুর
    • চট্টগ্রাম
      • কক্সবাজার
      • কুমিল্লা
      • খাগড়াছড়ি
      • চাঁদপুর
      • নোয়াখালী
      • ফেনী
    • বরিশাল
      • ঝালকাঠি
      • পটুয়াখালী
      • পিরোজপুর
      • বরগুনা
      • ভোলা
    • খুলনা
      • যশোর
      • সাতক্ষীরা
      • মেহেরপুর
      • নড়াইল
      • চুয়াডাঙ্গা
      • ঝিনাইদহ
      • মাগুরা
      • বাগেরহাট
      • কুষ্টিয়া
    • রাজশাহী
      • চাঁপাইনবাবগঞ্জ
      • জয়পুরহাট
      • নওগাঁ
      • সিরাজগঞ্জ
      • নাটোর
      • পাবনা
      • বগুড়া
    • সিলেট
      • মৌলভীবাজার
      • সুনামগঞ্জ
      • হবিগঞ্জ
    • রংপুর
      • পঞ্চগড়
      • দিনাজপুর
      • লালমনিরহাট
      • নীলফামারী
      • গাইবান্ধা
      • ঠাকুরগাঁও
      • কুড়িগ্রাম
    • ময়মনসিংহ
      • জামালপুর
      • শেরপুর
      • নেত্রকোণা
জাতীয়সর্বশেষ সংবাদ

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তা রক্ষায় কাজ করছে ১৪ হাজার পুলিশ

by Newseditor August 3, 2025
by Newseditor August 3, 2025

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকা আজ রোববার একসঙ্গে রাজনৈতিক সমাবেশ, সাংস্কৃতিক আয়োজন ও গুরুত্বপূর্ণ জাতীয় পরীক্ষার কারণে উত্তপ্ত ও ব্যস্ত এক দিন পার করছে। শহরের কেন্দ্রস্থল শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তিনটি সমাবেশ ঘিরে ব্যাপক জনসমাগমের আশঙ্কায় রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সকালে শুরু হওয়া এই ব্যস্ততা দুপুর গড়াতেই যানবাহনের চাপ এবং জনসমাগমের কারণে আরও তীব্র হয়। এদিনই সারাদেশে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীকে আগাম সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।
রাজনৈতিক কর্মসূচির মধ্যে ছাত্রদল শাহবাগ মোড়ে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে বিশাল ছাত্র সমাবেশের আয়োজন করেছে। অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সময়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রশিবির আয়োজন করেছে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪’ শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলমান রয়েছে সাইমুম শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজন ‘জুলাই জাগরণ’। তৃতীয় দিনের এই আয়োজনেও উপস্থিত রয়েছে বিপুল দর্শক ও অংশগ্রহণকারী। সব মিলিয়ে শহরের কেন্দ্রস্থলজুড়ে সৃষ্টি হয়েছে ব্যতিক্রমধর্মী এক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ। তবে যানবাহনের চাপ, যানজট ও জনভোগান্তির শঙ্কায় সকাল থেকেই সক্রিয় অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম জানান, প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য আজ রাজধানীতে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে ৮ হাজার নিয়মিত পুলিশের পাশাপাশি ৬ হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বহু সদস্য।
তিনি বলেন, “আমরা কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা দেখছি না। প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি।”
শনিবার রাতে ডিএমপি’র পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় একাধিক সমাবেশ ও কর্মসূচি থাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ ও বিকল্প রুট কার্যকর থাকবে। যানজট এড়াতে রাজধানীবাসীকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয় এবং বিশেষ করে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার পরামর্শ দেওয়া হয়।
ছাত্রদলের পক্ষ থেকে জনভোগান্তির জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “আমরা শহীদ মিনারে সমাবেশের জন্য পূর্বে অনুমতি পেয়েছিলাম। তবে জাতীয় নাগরিক পার্টির অনুরোধে আমরা শাহবাগে স্থানান্তর করি। রাজধানীবাসীর ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা আগাম দুঃখ প্রকাশ করছি।”
ছাত্রদলের পক্ষ থেকে সমাবেশের শৃঙ্খলা রক্ষায় কিছু কড়াকড়ি নির্দেশনাও দেওয়া হয়েছে। ব্যানার, ফেস্টুন বা প্ল্যাকার্ড বহন নিষিদ্ধ করা হয়েছে। ইউনিটভিত্তিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জরুরি যান চলাচলে সহযোগিতা ও সমাবেশ শেষে এলাকা পরিষ্কার রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।
এনসিপির পক্ষ থেকেও ঢাকাবাসীর ভোগান্তির বিষয়ে দুঃখ প্রকাশ করে জানানো হয়েছে, সমাবেশের পাশাপাশি তারা আজ তাদের ‘জাতীয় ইশতেহার’ প্রকাশ করবেন। এই কর্মসূচিরই অংশ হিসেবে সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজন চলছে, যেখানে তরুণদের গণতান্ত্রিক ভাবনায় উদ্বুদ্ধ করতে গান, কবিতা, বিতর্ক ও আলোচনার আয়োজন করা হয়েছে।
ডিএমপির সঙ্গে র‌্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বয়ে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, আজিজ মার্কেট ও ঢাকা মেডিকেল সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায়, বিকল্প রুট হিসেবে হেয়ার রোড, মিন্টু রোড, নীলক্ষেত, বাংলামোটর লিংক রোডসহ অন্যান্য সংযোগপথ ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আজকের দিনটি একদিকে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তির প্রকাশ, অন্যদিকে নাগরিকদের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষায় পরিণত হয়েছে। শহরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক কর্মকান্ডের ভারসাম্য রক্ষা-এই চ্যালেঞ্জ এখন আইন-শৃঙ্খলা বাহিনী ও অংশগ্রহণকারী সংগঠনগুলোর সামনে।

FacebookTwitterEmailWhatsApp

Related Posts

হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে...

March 26, 2026

পদ্মায় বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

March 26, 2026

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত

March 23, 2026

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিলো মার্কিন...

March 23, 2026

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের ব্যাখ্যা দিলো মার্কিন...

March 23, 2026

ফিলিং স্টেশনে পুলিশ চায় মালিকরা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

March 23, 2026

দেশে তেলের কোনো সংকট নেই, সরবরাহ অব্যাহত: জ্বালানিমন্ত্রী

March 23, 2026

সামনে কঠিন সময়: মির্জা ফখরুল

March 23, 2026

ট্রেন-বাস দুর্ঘটনায় ১২ প্রাণহানি: দুই গেটম্যানের নামে মামলা

March 23, 2026

ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা...

March 23, 2026

সকল আপডেট এখন ফেসবুকে

Facebook

Popular Posts

  • 1

    রাজশাহীর দুই যুবকের ভারতের হাসপাতালে রয়েছে ‘দালাল সিন্ডিকেট’

    February 22, 2022
  • 2

    ইটনা উপজেলার ৯টি ইউপিতে নির্বাচনী উৎসব

    February 7, 2022
  • 3

    হারিয়ে যাচ্ছে লাঙল দিয়ে জমি চাষ

    February 27, 2022
  • 4

    নাইক্ষ্যংছড়িতে লোহার রড়ের আঘাতে আহত ২

    February 23, 2022
  • 5

    ভাষাহীন অন্তর – অভ্র ওয়াসিম

    February 2, 2022

সম্পাদক: মোহাম্মদ আরফিন
ঢাকা অফিস : ৬১ ডি আই টি রোড (৫ম তলা ) পশ্চিম মালিবাগ, ঢাকা-১২১৭
ইমেইল: prothomsurjaday@gmail.com
ফোন: ০১৭০৬৯৭০০৩৭, ০১৭২৭৩৭৬৬৭৭
নিউজ: ০১৭০৬৯৭০০৩৬
বিজ্ঞাপন: ০১৭০৬৯৭০০৩৮
সার্কুলেশন: ০১৭৮০২৭৬৭৫৭

  • খেলাধুলা
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জাতীয়
  • মতামত
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য

কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত

Prothom Surjadoy
  • অন্যান্য
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • ইসলামী জগৎ
  • খেলাধুলা
  • খেলার খবর
  • জাতীয়
  • জীবনযাপন
  • তথ্য ও প্রযুক্তি
  • ফিচার
  • ফ্যাশন
  • বাংলাদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • শিক্ষা
  • শিল্প-বাণিজ্য
  • সম্পাদকীয়
  • সর্বশেষ সংবাদ
  • সাহিত্য
  • স্বাস্হ্য ও চিকিৎসা
কপিরাইট ২০২৬ — প্রথম সূর্যোদয় | সমস্ত অধিকার সংরক্ষিত